News Flash

  • Home
  • খেলা
  • রাজ্য অনূর্ধ্ব-৯ দাবা চ্যাম্পিয়নশিপ ২৪শে
Image

রাজ্য অনূর্ধ্ব-৯ দাবা চ্যাম্পিয়নশিপ ২৪শে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই।। নাম জমা দেওয়ার জন্য আরও তিন দিন হাতে রয়েছে। টুর্নামেন্টে এন্ট্রির শেষ তারিখ ২২ জুলাই। টুর্নামেন্ট একদিনের, ২৪ জুলাই। একদিনেই ৫ রাউন্ডের খেলা হবে। উদ্যোক্তা অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশন। ত্রিপুরা স্টেট অনূর্ধ্ব-৯ বালক ও বালিকাদের রাজ্যস্তরীয় টুর্নামেন্ট। এখনও যারা নাম জমা দেয়নি, আগামী ২২ জুলাইয়ের মধ্যে নির্ধারিত এন্ট্রি ফি দিয়ে নাম জমা দিতে আহ্বান জানানো হচ্ছে। অনিবার্য কারণে যথাসময়ে নাম জমা দিতে না পারলেও লেট-ফি’র মাধ্যমে আরো এক দিন অতিরিক্ত পেয়ে যাবে নাম জমা দেওয়ার জন্য। খেলা হবে সুইস লীগ পদ্ধতিতে। শুরু হবে ওইদিন সকাল ৯টা থেকে। দাবাড়ুদের অবশ্যই নির্ধারিত সময়ের আগে রিপোর্ট করতে হবে। টুর্নামেন্ট ডিরেক্টরের ভূমিকায় রয়েছেন অভিজিৎ ঘোষ। বালক ও বালিকা – দুটি বিভাগে সেরা চারজন করে মোট আটজনকে পুরস্কৃত করা হবে। প্রতিযোগিতা থেকে বাছাইকৃত দাবাড়ুদের নিয়ে রাজ্য দল গঠন করা হবে। আগামী ১৫ থেকে ২২ ডিসেম্বর ছত্তিশগড়ে জাতীয় অনূর্ধ্ব-৯ বালক- বালিকাদের চেস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এতে ত্রিপুরা অংশগ্রহণ করবে এবং এর জন্যই রাজ্য দল গঠন করা হবে।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top