News Flash

  • Home
  • খেলা
  • বিলোনিয়ায় প্রাইজমানি ফুটবল, টাইব্রেকারে মাছুয়ার মিল জয়ী
Image

বিলোনিয়ায় প্রাইজমানি ফুটবল, টাইব্রেকারে মাছুয়ার মিল জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই।। বিলোনিয়ায় আয়োজিত ফুটবল টুর্নামেন্টে জমজমাট একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য অবস্থায় ড্র তে শেষ হয়েছিল। টাইব্রেকারে পেনাল্টি শুট আউটে মাছুয়ার মিল, বটটিলা দুর্দান্ত ৪-৩ গোলে জয় ছিনিয়ে নিয়েছে। হারিয়েছে তুলামুড়া ফুটবল ক্লাবকে। সুখেন চন্দ্র মজুমদার স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতায়।  বিলোনিয়ায় বড়পাথরি স্কুল মাঠে আয়োজিত নক আউট ফুটবল আসরের ১৫-তম ম্যাচ আজ, মঙ্গলবারের খেলায় তুলামুড়া ফুটবল ক্লাব ও মাছুয়ার মিল, বটটিলা পরস্পরের মুখোমুখি হয়। শুরু থেকেই আক্রমণ প্রতি আক্রমণের মধ্য দিয়ে খেলা এগুতে থাকে। কিন্তু জালে বল গড়ানোর কাজটি কেউ করতে পারেনি। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধও নিষ্পত্তি হয় গোলশূন্য অবস্থায়। দু’দলেরই আক্রমণভাগের ফুটবলারদের ব্যর্থতায় বিপক্ষের জাল কেউ নাড়াতে পারেনি। অবশেষে টাইব্রেকারে পেনাল্টি শুট আউটে মাছুয়ার মিল, বটটিলা ৪-৩ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নেয়। খেলা পরিচালনা করেন রেফারি অভিজিৎ দাস, সঞ্জয় বিশ্বাস ও দীপক মহাজন। প্রসঙ্গত:‌ আসরে চ্যাম্পিয়ন এবং রানার্স দলকে সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ যথাক্রমে ২৫ এবং ১৫ হাজার টাকা প্রদান করা হবে। এছাড়া, বেশ কিছু আকর্ষণীয় পুরস্কারও দেওয়া হবে টুর্নামেন্টে।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top