News Flash

  • Home
  • খেলা
  • কিল্লায় পিত্রাকামি ফুটবলে কো:ফাইনালে ফ্রেন্ডস ইউনিয়ন
Image

কিল্লায় পিত্রাকামি ফুটবলে কো:ফাইনালে ফ্রেন্ডস ইউনিয়ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই।।জয় অব্যহত রেখে কোয়ার্টার ফাইনালে ফ্রেন্ডস ইউনিয়ন। ২-‌০ গোলে পরাজিত করলো রথোয়া কামি দলকে। পিত্রা কামি সুপার কাপ ফুটবল প্রতিযোগিতায়। খেলা হচ্ছে পিত্রা কামি স্কুল মাঠে। আসরের উদ্যোক্তা হোলি অ্যাসোসিয়েশন(‌ পিত্রা কামি ক্লাব)‌। মঙ্গলবার ম্যাচের শুরু থেকেই বল দখলের লড়াইয়ে একচ্ছত্র আধিপত্য দেখাতে থাকেন ফ্রেন্ডস ইউনিয়ন দলের ফুটবলাররা। দু অর্ধেই দুটি গোল করে বিজয়ী দল। তবে ব্যবধান কমানোর মতো বেশ কযেকটি সুযোগ পেয়েছিলেন রথোয়া কামি দলে ফুটবলাররা। কিন্তু আক্রমণভাগের ফুটবলারদের ব্যর্থতায় বিপক্ষের জাল নাড়াতে পারেননি। বিজয়ী দলের পক্ষে বিশাল জমাতিয়া এবং তাপস জমাতিয়া গোল করেন। খেলা পরিচালনা করেন কৃষ্ণ উদয় জমাতিয়া। পরাজিত হয়ে আসর থেকে ছিটকে গোলে রথোয়া কামি দল। এদিন ম্যাচটি দেখতে পরচুর সংখ্যক ফুটবলপ্রেমী মাঠে উপস্থিত ছিলেন বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রসঙ্গত:‌ আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ পাবে যথাক্রমে ৫০ এবং ৩০ হাজার টাকা। এছাড়া থাকছে আকর্ষনীয় পুরস্কার।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top