News Flash

  • Home
  • দিনের খবর
  • ফের দুর্যোগের ভ্রূকুটি, দেহরাদুন -সহ উত্তরাখণ্ডের ৭ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা
Image

ফের দুর্যোগের ভ্রূকুটি, দেহরাদুন -সহ উত্তরাখণ্ডের ৭ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

দেহরাদূন, ১৯ জুলাই (হি.স.): ফের দুর্যোগের ভ্রূকুটি দেবভূমি উত্তরাখণ্ডে, ২০ জুলাই অবধি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরাখণ্ডের ৭টি জেলায়। এই সময়ে উত্তরাখণ্ডের বিভিন্ন জেলায় জারি করা হয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা। বিশেষ প্রয়োজন ছাড়া মানুষজনকে ভ্রমণ এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে উত্তরাখণ্ডের আবহাওয়া দফতর। বাড়ির বাইরে না বেরোনোর জন্যও পরামর্শ দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে উত্তরাখণ্ড আইএমডি-র পক্ষ থেকে জানানো হয়েছে, ২০ জুলাই অবধি রাজ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কুমায়ুন এবং গাড়ওয়ালের পার্শ্ববর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে৷ আমি সতর্কতার পরামর্শ দিচ্ছি, শুধুমাত্র প্রয়োজন হলেই বাইরে বেরোবেন, দু’দিনের জন্য ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। উত্তরাখণ্ডের দেহরাদূন, তেহরি, পাউরি, নৈনিতাল, চম্পাওয়াত, উধম সিং নগর ও হরিদ্বারে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।

ভারী বৃষ্টিপাতের জেরে মঙ্গলবারই উত্তরাখণ্ডের টনকপুরে একটি স্কুলবাস জলের স্রোতে ভেসে যায়। টনকপুরের এসডিএম হিমাংশু কফল্টিয়া জানিয়েছেন, মঙ্গলবার সকালে কিরোরা নালায় একটি স্কুল বাস জলের প্রবল স্রোতে ভেসে গিয়েছে বলে জানা গিয়েছে। ওই বাসে স্কুলের কোনও পড়ুয়া ছিল না। শুধুমাত্র চালক ও কন্ডাক্টর উপস্থিত ছিলেন, যাঁদের নিরাপদে উদ্ধার করা হয়।” এই দুর্যোগের প্রেক্ষিতে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সজাগ রয়েছে। উদ্ধারকাজের জন্য হেলিকপ্টারও প্রস্তুত রাখা হয়েছে।

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top