News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সিডিপিও-র কাছে ডেপুটেশন অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকাদের
Image

সিডিপিও-র কাছে ডেপুটেশন অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকাদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই৷৷ মঙ্গলবার অঙ্গনওয়াড়ি কর্মীরা তিন দফা দাবির ভিত্তিতে বটতলা বাঁশ বাজার এলাকা থেকে মিছিল করে ডেপুটেশন প্রদান করেন সি ডি পি ও-র নিকট৷ 

রাজ্যের অঙ্গনওয়ারী কেন্দ্রে কর্মরত কর্মী ও সহায়িকারা নানা সমস্যায় জর্জরিত৷ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা তাদের তিন দফা দাবির ভিত্তিতে মঙ্গলবার আগরতলায় সিডিপিও অফিসে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেন৷ ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান উপলক্ষে বটতলা বাঁশবাজার থেকে এক র্যালী সংঘটিত করা হয়৷ মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সিডিপিও অফিসে গিয়ে ডেপোটেশন ও স্মারকলিপি প্রদান করে৷ 

ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের নেতৃবৃন্দ জানান সরকার ও প্রশাসন যদি তাদের দাবি মেনে নিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করে তাহলে তারা বৃহত্তর আন্দোলনের সামিল হতে বাধ্য হবেন৷ এদিকে দাবীসনদ পেশ উপলক্ষে রেলিতে অংশ নিয়ে  অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকারা বিএমএস অমর রহে স্লোগান তোলায় নানা মহলে নানা জল্পনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top