News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মণিপুরের পর এবার অরুণাচল, উদ্ধার ভারত–চিন সীমান্তে সড়ক নির্মাণের কজে নিয়োজিত এক শ্রমিকের মৃতদেহ, নিখোঁজ ১৮
Image

মণিপুরের পর এবার অরুণাচল, উদ্ধার ভারত–চিন সীমান্তে সড়ক নির্মাণের কজে নিয়োজিত এক শ্রমিকের মৃতদেহ, নিখোঁজ ১৮

ইটানগর, ১৯ জুলাই (হি.স.) : মণিপুরের ননে জেলার অন্তর্গত টুপুল রেললাইন নির্মাণ ক্যাম্পে গত ২৯ জুন সংঘটিত ভয়াবহ দুর্ঘটনার পর এবার অরুণাচল প্রদেশের কুরুং কুমে জেলার ভারত-চিন সীমান্তের কাছে সংঘটিত এক দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া এখনও নিখোঁজ ১৮ জন। গত ৫ জুলাই দামিনে বর্ডার রোড অর্গানাইজেন (বিআরও)-এর তত্ত্বাবধানে চলমান সড়ক ও সেতু নির্মাণের কাজে গিয়ে নিখোঁজ হয়েছিলেন ১৯ জন শ্রমিক। তাঁরা কুমেই নদীতে পড়ে নিখোঁজ হয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

কুরুং কুমের জেলাশাসক বেঙ্গিয়া নিঙ্গে জানিয়েছেন, গতকাল সোমবার রাতে নিখোঁজ এত শ্ৰমিকের পচাগলা লাশ উদ্ধার হয়েছে। তিনি জানান, মৃত ও নিখোঁজ শ্রমিকদের সকলেই অসমের বাসিন্দা। তবে অসমের কোন জায়গার বাসিন্দা তাঁরা সে সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি। জেলাশাসক জানান, কুরুং কুমে জেলা সদর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত দামিন সার্কলের চিন সীমান্তের কাছে বর্ডার রোডস অর্গানাইজেশনের সড়ক ও সেতু নির্মাণের কাজ চলছে। সে অনুযায়ী ঠিকাদার বেঙ্গিয়া বাদো চিন সীমান্তবর্তী দামিন থেকে হুরি পর্যন্ত সড়ক ও সেতু নির্মাণের জন্য মৃত ও নিখোঁজ শ্রমিকদের নিয়োজিত করেছিলেন।

জেলাশাসক নিঙ্গে জানান, দামিন সার্কলের কুমেই নদীতে উদ্ধার অভিযানকারী দল পাঠানো হয়েছে। তাছাড়া তিনি নিজে নিখোঁজ সমস্ত শ্রমিকের মৃতদেহ উদ্ধার করতে তদারকি করছেন, জানান কুরুং কুমের জেলাশাসক বেঙ্গিয়া নিঙ্গে।

Releated Posts

মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে

ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…

ByBySandeep Biswas Jun 10, 2026

ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের

শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…

ByByNews Desk Jun 10, 2026

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে মণিপুরের মুখ্যমন্ত্রী, জাতীয় সড়ক প্রকল্পে দ্রুত অনুমোদনের আর্জি

নয়াদিল্লি/ইম্ফল, ১০ জুন (আইএএনএস): মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি-র…

ByByNews Desk Jun 10, 2026

ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত অবস্থানের কারণে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্ক…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top