News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Accident:তেলিয়ামুড়ায় দূর্ঘটনায় গুরুতর আহত দুই ব্যক্তি
Image

Accident:তেলিয়ামুড়ায় দূর্ঘটনায় গুরুতর আহত দুই ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই৷৷ ফের যান দুর্ঘটনায় আহত দুই ব্যক্তি৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন পুরাতন টি আর টি সি সংলগ্ণ এলাকায়৷ ঘটনায় আহত হয়েছেন শিবাজ্যোতি বিশ্বাস (৩৮) এবং দেবাশীষ দে (৩৮)৷
ঘটনার বিবরণে জানা গেছে, জন্মদিনের নিমন্ত্রণ সেরে তেলিয়ামুড়ার দিক থেকে আসাম আগরতলা জাতীয় সড়ক হয়ে নিজ বাইকে করে খোয়াই এর দিকে আসছিলেন দুই ব্যক্তি৷ তখনই তেলিয়ামুড়া থানাধীন পুরাতন টি আর টি সি সংলগ্ণ এলাকায় আসতেই দ্রুতগতিতে থাকার জন্য টিআর০১-এম-৮০৮৩ নম্বরের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়৷ সঙ্গে সঙ্গে বাইকে থাকা চালক এবং বাইকের পেছনে থাকা ঐ ব্যক্তি বাইক থেকে ছিটকে পড়ে আহত হয়েছেন৷ আহতদের দুজনেরই বাড়ি খোয়াই এলাকায় বলে জানা গেছে৷ প্রত্যক্ষদর্শীরা তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীদের খবর দিলে তারা ছুটে এসে আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷ মূলত দ্রুতগতিতে থাকার কারণে এই দুর্ঘটনার সংঘটিত হয়েছে বলে অভিমত প্রত্যক্ষদর্শীদের৷

Releated Posts

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে আরও এক অভিযুক্ত গ্রেফতার, কোটি টাকার জালিয়াতির অভিযোগ

আগরতলা, ২০ জুন: সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে চলমান তদন্তে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স (এনসিসি)…

ByByNews Desk Jun 20, 2026

ছুরিকাঘাতে আহত যুবক, জিবি হাসপাতালে চিকিৎসাধীন; অভিযুক্তের খোঁজে পুলিশ

উদয়পুর, ২০ জুন: গোমতী জেলার মন্দির নগর উদয়পুরের মাতাবাড়ি এলাকায় ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন কিষান দত্ত নামে এক যুবক।…

ByByNews Desk Jun 20, 2026

সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে সরব এবিভিপি, ২২ জুন জেলা শিক্ষা আধিকারিকের কাছে ডেপুটেশন

কমলপুর, ২০ জুন: সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে সরব হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। এ…

ByByNews Desk Jun 20, 2026

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগরতলায় বর্ণাঢ্য শোভাযাত্রা, যোগচর্চায় সচেতনতার বার্তা

আগরতলা, ২০ জুন: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগরতলা শহরে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য শোভাযাত্রা। পশ্চিম জেলা যোগা অ্যাসোসিয়েশন…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top