News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Sonamura:সোনামুড়ায় নাবালিকা অপহরণ ঘিরে উত্তেজনা
Image

Sonamura:সোনামুড়ায় নাবালিকা অপহরণ ঘিরে উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই৷৷  এক নাবালিকাকে অপহরণের ঘটনায় উত্তপ্ত সোনামুড়া৷ ঘটনা সোনামুড়া থানাধিন রবীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়৷ দোষীদের দ্রুত শাস্তির দাবিতে থানা ঘেরাও করলো হিন্দু জাগরণ মঞ্চ৷মূল অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা করেছেন অপহৃতার পরিবার৷
ঘটনার বিবরণে জানা যায় রবীন্দ্রনগর শান্তি পল্লী এলাকার সুবল দাস বৈষ্ণব এর নাবালিকা মেয়ে অনামিকা দাস বৈষ্ণব(১৭)৷ অভিযোগ  গতকাল সন্ধ্যায় মেয়েটি সন্ধ্যা পুজো করতে বাড়ির উঠানে আসে তখন নাকি তিন জন যুবক মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায়৷ মেয়েটির চিৎকার শুনে ঘর থেকে বেড়িয়ে আসেন তার মা ও অন্যান্যরা৷ কিন্তু ততক্ষণে দুষৃকতিরা মেয়েটিকে একটি নম্বর বিহীন গাড়িতে তুলে নিয়ে চলে যায় বলে অভিযোগ৷ ঘটনার মূল অভিযুক্ত সংখ্যালঘু যুবক মাসুম মিয়ার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে৷  এদিকে ঘটনার খবর পেয়ে থানায় ছুটে যায় হিন্দু জাগরণ মঞ্চের সদস্য এবং অপহৃতার পরিবার পরিজনরা৷ নির্ধারিত সময়ের মধ্যে মেয়েটিকে উদ্ধার করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থার আর্জি জানান তারা৷ অন্যথায় আন্দোলন আরো জোরদার করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন তারা৷

Releated Posts

দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান: বুধবার থেকে শুরু জেলা স্তরের প্রশিক্ষণ পর্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট: নির্ধারিত কর্মসূচি হাতে নিয়ে সাংগঠনিক কার্যক্রমে জোর দিচ্ছে প্রদেশ বিজেপি। দলের উদ্যোগে শুরু…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

মাতাবাড়িতে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ৬৭ ভোটারের বিজেপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ আগস্ট: সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসংযোগ সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার দিনভর ৩২ মাতাবাড়ি বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top