News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Vote:রাষ্ট্রপতি নির্বাচনে বিধানসভার লবিতে ভোট দিলেন রাজ্যের মন্ত্রী বিধায়করা
Image

Vote:রাষ্ট্রপতি নির্বাচনে বিধানসভার লবিতে ভোট দিলেন রাজ্যের মন্ত্রী বিধায়করা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই৷৷  দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সোমবার সারা দেশের সাথে রাজ্যেও ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হয়৷ বিধানসভার লবিতে অনুষ্ঠিত হয় এই ভোট গ্রহণ পর্ব৷ শাসক বিরোধী সব গোষ্ঠীর মন্ত্রী বিধায়ক সংসদরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণে সামিল হন৷ ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সোমবার সারা দেশের সাথে রাজ্যেও ভোট গ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়৷ এবারের রাষ্ট্রপতি নির্বাচনে এন ডি এ প্রার্থী দ্রৌপদী মুর্মু এবং বিরোধী শিবিরের প্রার্থী যশবন্ত সিন্হা৷ সোমবার সকাল ১০ টা থেকে শুরু হয় ৷ নির্ধারিত শেষ সময়সীমা বিকাল ৫ টা পর্যন্ত৷ বিধানসভায় সোমবার এই রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ করা হয়৷ ত্রিপুরা বিধানসভার লবিতে হয় ভোট গ্রহণ প্রক্রিয়া৷ ত্রিপুরা থেকে ভোট দেওয়ার কথা  ৬২ জন৷ এর মধ্যে ৬০ জন বিধায়ক৷ ভোটারদের মধ্যে মধ্যে ৩৬ জন বিধায়ক বিজেপি’র, ৮ জন  আই.পি.এফ.টি দলের বিধায়ক, ১৫ জন  সি পি আই এম এবং কংগ্রেসের একজন বিধায়ক৷ রাজ্যের দুইজন সাংসদ প্রতিমা ভৌমিক ও রেবতী কুমার ত্রিপুরা ভোট দেন দিল্লির সাংসদ ভবনে৷  মুখ্যমন্ত্রী তথা বিধায়ক ডাঃ মানিক সাহা ভোট দিয়ে দৃঢ়তার সঙ্গে  বলেন, এ ডি এ প্রার্থী দ্রৌপদী মুর্মু জয়ী হবে তা ১০০ শতাংশ নিশ্চিত৷  রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন বিরোধী দলনেতা মানিক সরকারও৷ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট প্রদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা মানিক সরকার বলেন ২০১৮ সালে বিজেপির নেতৃত্বাধীন সরকার রাজ্যের ক্ষমতাসীন হওয়ার পর থেকে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি৷ তবে আজ রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট গ্রহণ৷ এখানে সাধারণ জনগণ সরাসরি ভোট দেবেন না৷ বিধায়ক এবং সাংসদরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করবেন৷ জয় পরাজয় নিয়ে জানতে চাওয়া হলে বিরোধী দলনেতা মানিক সরকার বলেন এ নিয়ে নানা বিতর্ক রয়েছে৷ নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই শাসকদলের প্রার্থী এবং বিরোধী দলের প্রার্থী কে কত ভোট পাবেন তা নিয়ে বিতর্কের শেষ নেই৷ এ প্রসঙ্গে সরাসরি কোন মন্তব্য করতে নারাজ বিরোধীদল নেতা মানিক সরকার৷ তিনি স্পষ্টতই বলেন, ভোট গণনা না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোন কিছু বলা নির্বুদ্ধিতার শামিল৷
কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন রাষ্ট্রপতি পদপ্রার্থীকে ভোট দিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, তিনি আশাবাদী দেশ একজন শক্তিশালী রাষ্ট্রপতি পাবে৷ তিনি আশা ব্যক্ত করে আরো বলেন, নতুন নির্বাচিত রাষ্ট্রপতি সঠিকভাবে দেশের দায়-দায়িত্ব পালন করবেন৷ সংবিধানের উপর যাতে কোন ধরনের আঘাত না আসে এবং সংবিধান বাঁচিয়ে রাখতে নবনির্বাচিত রাষ্ট্রপতি সঠিকভাবে দায়িত্ব পালন করবেন বলে আশা ব্যক্ত করেন সুদীপ রায় বর্মন৷ ভোট-গণনা হবে ২১ জুলাই৷ রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মু বনাম যশবন্ত সিন্হার লড়াইয়ে দেশের প্রায় ৪,৮০০ জন সাংসদ ও বিধায়ক ভোট দেন৷ বিজেপি নেতৃত্বের হিসাব অনুযায়ী, অঙ্কের নিরিখে এগিয়ে আছেন এন ডি এ-র মনোনীত প্রার্থী দ্রৌপদী মুর্মু৷ আর বিরোধী প্রার্থী যশবন্ত সিন্হার জন্য লড়াইটা মতাদর্শের বলে মনে করছে রাজনৈতিক মহল৷

Releated Posts

জমি-সম্পত্তির বিরোধে রক্তাক্ত কৈলাসহর, মৃত দুই ভাই, গুরুতর জখম এক

কৈলাসহর, ২০ জুন : ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার ফুলতলী গ্রাম পঞ্চায়েত এলাকায় জমি-সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

কলকাতা বিমানবন্দরে ইন্ডিগোর বিমানে বজ্রাঘাত, অল্পেতে রক্ষা আগরতলাগামী ১৪১ যাত্রী

আগরতলা, ২০ জুন: কলকাতা বিমানবন্দর থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতির সময় ইন্ডিগোর একটি বিমানে বজ্রাঘাতের ঘটনা ঘটেছে।…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

জামাইষষ্ঠীতে লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভক্তদের ঢল, সন্তানের মঙ্গল কামনায় প্রার্থনায় মায়েরা

আগরতলা, ২০ জুন : আজ শুভ জামাইষষ্ঠী উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আগরতলার ঐতিহ্যবাহী লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভগবানের আশীর্বাদ…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা: এম এ বেবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন: বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা। বিভাজনের রাজনীতি করে জনগণের প্রকৃত সমস্যাগুলি…

ByByReshmi Debnath Jun 19, 2026
Scroll to Top