News Flash

  • Home
  • দেশ
  • ২০২২-এর প্রথম ৬ মাসে এক কোটিরও বেশি পর্যটক জম্মু-কাশ্মীর বেড়াতে এসেছেন : কেন্দ্র
Image

২০২২-এর প্রথম ৬ মাসে এক কোটিরও বেশি পর্যটক জম্মু-কাশ্মীর বেড়াতে এসেছেন : কেন্দ্র

শ্রীনগর ও নয়াদিল্লি, ১৮ জুলাই (হি.স.): চলতি বছরের প্রথম ৬ মাসে জম্মু ও কাশ্মীরে বেড়াতে এসেছেন এক কোটিরও বেশি পর্যটক। সোমবার লোকসভায় জানিয়েছে কেন্দ্রীয় সরকার। এদিন লোকসভায় তৃণমূল কংগ্রেস সাংসদ মালা রায়ের একটি প্রশ্নের জবাবে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী জি কিশান রেড্ডি জানান, ২০২২ সালের প্রথম ৬ মাসে ১.০৫ কোটি পর্যটক জম্মু ও কাশ্মীর ভ্রমণ করেছেন।

তিনি বলেন, “জম্মু ও কাশ্মীর সরকারের গৃহীত উদ্যোগের ফলে কোভিড চ্যালেঞ্জ সত্ত্বেও পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে”। ২০২০ সালে পর্যটকদের উপস্থিতি ছিল ৪১,২৬৭, যা ২০২২ সালের ক্যালেন্ডার বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) বেড়ে ১.০৫ কোটিতে দাঁড়িয়েছে। রেড্ডি জানান, জম্মু ও কাশ্মীরে পর্যটকদের এত বেশি আগমণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে স্থানীয় জনসাধারণকে উপকৃত করেছে।হিন্দুস্থান সমাচার। রাকেশ। কাকলি

Releated Posts

সোনম ওয়াংচুকের অনুরোধে জল পান করলেন ঝাড়খণ্ডের অনশনরত ছাত্রনেতা, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

রাঁচি, ৫ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-র নিয়োগ পরীক্ষায় অনিয়মের…

ByByNews Desk Aug 5, 2026

১ অক্টোবর থেকে ৩৮ শতাংশ হারে ডিএ কার্যকর, বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকার

কলকাতা, ৫ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের জন্য বর্ধিত ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা (ডিএ) প্রদানের বিজ্ঞপ্তি জারি…

ByByNews Desk Aug 5, 2026

উত্তরাখণ্ডে নিষ্ক্রিয় ১৭ রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইসিআই-এর, ২০২৭ বিধানসভা ভোটে প্রতীক নিয়ে লড়তে পারবে না

দেরাদুন, ৫ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিন ধরে কোনও নির্বাচনী কার্যকলাপে অংশ না নেওয়া এবং নিজেদের অস্তিত্বের প্রমাণ দিতে ব্যর্থ…

ByByNews Desk Aug 5, 2026

মাদ্রাসা নিয়ে তসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা এআইএমপিএলবি-এর

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড (এআইএমপিএলবি) মঙ্গলবার বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের মাদ্রাসা সম্পর্কে…

ByBySandeep Biswas Aug 4, 2026
Scroll to Top