আগরতলা, ১৭ জুলাই৷৷ ধলাই জেলার আমবাসার আড়াই মাইল এলাকায় স্বামীর হাতে আক্রান্ত হয়ে স্ত্রী বর্তমানে ধলাই জেলা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে৷ আহত গৃহবধূর নাম মৈতুরিমা রিয়াং৷ অভিযুক্ত স্বামীর নাম বিন রাম রিয়াং৷ ঘটনার বিবরণে জানা যায় দীর্ঘদিন ধরেই তাদের পারিবারিক বিবাদ চলছিল৷ পারিবারিক বিবাদের জেরেই স্বামী তার স্ত্রীর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে৷ হাতুড়ির আঘাতে রক্তাক্ত হয় স্ত্রী৷ ঘটনার খবর পেয়ে গৃহবধুর বাবা ছুটে এসে তাকে উদ্ধার করে ধলাই জেলা হাসপাতালে নিয়ে যান৷ বর্তমানে গৃহবধূ ধলাই জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷ এ ব্যাপারে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে৷ ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক বলে জানা যায়৷

Domestic Violence:স্বামীর হাতুড়ির আঘাতে গুরুতর আহত স্ত্রী
Tags:
Releated Posts
কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন
নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…
এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

















