News Flash

  • Home
  • দিনের খবর
  • Suicide:নদিয়ায় পারলৌকিক ক্রিয়ার আগেই স্বামীর মৃত্যুশোকে আত্মঘাতী স্ত্রী
Image

Suicide:নদিয়ায় পারলৌকিক ক্রিয়ার আগেই স্বামীর মৃত্যুশোকে আত্মঘাতী স্ত্রী

শান্তিপুর, ১৭ জুলাই ( হি.স.) : স্বামীর শ্রাদ্ধের আগের দিন আত্মঘাতী হলেন স্ত্রী৷ ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে। মহিলার নাম চুমকি মঠ। শান্তিপুর পৌরসভার অন্তর্গত ১৮ নম্বর ওয়ার্ডের কেসি দাস রোডের বাসিন্দা সৌগত মঠ মাত্র ৩৭ বছর বয়সে মস্তিষ্কজনিত সমস্যায় আকষ্মিক মৃত্যু হয়।

সৌগতর বৃদ্ধা মা, দশ বছরের কন্যা এবং স্ত্রীকে নিয়ে সংসার। একটি ফাস্টফুডের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। তাঁর মৃত্যুর পর ভেঙে পড়েন স্ত্রী।স্বামীর মৃত্যুকে মেনে নিতে পারেননি তিনি। শোকার্ত স্ত্রী সেই মানসিক উৎকণ্ঠা সহ্য করতে না পেরেই হয়তো গতকাল রাতে আত্মঘাতী হন। এমনটাই মনে করছেন পরিবারের সদস্যরা।
রবিবার সকালে গৃহবধূর মেয়ে এবং মা লক্ষ্য করেন দোতলার ঘরে গলায় দড়ি দিয়ে ঝুলে রয়েছেন চুমকি মঠ। এরপর প্রতিবেশীদের সহযোগিতায় শান্তিপুর থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি ময়নাতদন্তে পাঠায়। এক সপ্তাহের মধ্যে স্বামী ও স্ত্রী দুজনের মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তবে কাউন্সিলর থেকে প্রতিবেশী, আত্মীয়-স্বজন সকলেই ওই পরিবারের পাশে সর্বক্ষণের সঙ্গী হিসাবে থাকবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

Releated Posts

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top