News Flash

  • Home
  • দেশ
  • PM Modi:২০০ কোটি কোভিড টিকা দেওয়ার লক্ষ্য অর্জন করার জন্য সমস্ত ভারতীয়কে অভিনন্দন: প্রধানমন্ত্রী
Image

PM Modi:২০০ কোটি কোভিড টিকা দেওয়ার লক্ষ্য অর্জন করার জন্য সমস্ত ভারতীয়কে অভিনন্দন: প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ জুলাই ( হি.স.) : কোভিড টিকাকরণ শুরুর মাত্র ১৮ মাসের মধ্যে রেকর্ড গড়ল ভারত। রবিবার ২০০ কোটি ডোজ ভ্যাকসিনেশনের মাইল ফলক ছুঁল দেশ। রেকর্ড গড়ার সঙ্গে সঙ্গে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী-সহ দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রবিবার টুইটারে নরেন্দ্র মোদীর বার্তা, “ভারত আবার ইতিহাস গড়ল। ২০০ কোটি ডোজ টিকাকরণ সম্পূর্ণ করায় দেশবাসীকে শুভেচ্ছা। যারা দেশের টিকাকরণকে অতুলনীয় গতিতে এগিয়ে নিয়ে গিয়েছেন তাঁদের অভিনন্দন। কোভিডের বিরুদ্ধে বিশ্বের লড়াইকে আরও শক্তিশালী করে তুলবে।” শুভেচ্ছা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য।
২০২০ সালে বিশ্বজুড়ে করোনা দাপট দেখাতে শুরু করে। করোনা প্রতিরোধে মার্চ মাস থেকে দেশে লকডাউন জারি হয়। ২০২১ সালের ১৬ জানুয়ারি থেকে দেশে করোনা টিকাকরণ শুরু হয়। প্রথম ধাপে ভ্যাকসিন পান স্বাস্থ্যকর্মীরা। ওই বছরই ১ ফেব্রুয়ারি থেকে টিকা পান স্বাস্থ্যকর্মী-সহ করোনা যুদ্ধের প্রথম সারির যোদ্ধারা। ১ মার্চ থেকে শুরু হয় ষাটোর্ধ্বদের ভ্যাকসিনেশন। একইসভঙ্গে ৪৫-৫৯ বছর বয়সিরা যাদের কো-মর্বিডিটি রয়েছে তাঁদের টিকাররণও শুরু হয়।

অবশেষে ২০২২ সাল থেকে ১৮-র নিচে থাকা নির্দিষ্ট বয়সিদের টিকাকরণের অনুমতি দেয় মোদী সরকার। করোনা যোদ্ধাদের প্রিকশন ডোজের অনুমতিও দেওয়া হয়। পরে ১৮ ঊর্ধ্ব সকলকে বুস্টার ডোজের অনুমতি দেয় কেন্দ্র। কিন্তু বুস্টার ডোজে আগ্রহ ছিল না আমজনতার। চতুর্থ ঢেউ চোখ রাঙানো শুরু করতেই ফের গতি বাড়ে টিকাকরণের। গত ২৪ ঘণ্টা. ২৫ লক্ষেরও বেশি ভ্যাকসিনেশন হয়েছে দেশে। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, টিকাকরণ শুরুর ৯ মাসের মধ্যে ১০০ কোটির গন্ডি পার করেছিল ভারত। পরের ৯ মাসে আরও ১০০ কোটি ডোজ সম্পূর্ণ হল দেশে।

Releated Posts

হাবড়ায় ১৪ বছরের নাবালিকাকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই যুবক

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবড়া এলাকায় ১৪ বছরের এক নাবালিকাকে মাদক মেশানো পানীয় খাইয়ে ধর্ষণের…

ByByNews Desk Sep 14, 2026

দেশজুড়ে গণেশ চতুর্থীর উৎসব, মহারাষ্ট্রের মন্দির ও প্যান্ডেলে ভক্তদের ঢল

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্র-সহ দেশের বিভিন্ন প্রান্তে সোমবার মহা উৎসাহ, ধর্মীয় আবেগ ও ভক্তির সঙ্গে পালিত হচ্ছে…

ByByNews Desk Sep 14, 2026

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top