News Flash

  • Home
  • খেলা
  • Virat:বাবর আজমকে ধন্যবাদ জানিয়ে টুইট বিরাটের
Image

Virat:বাবর আজমকে ধন্যবাদ জানিয়ে টুইট বিরাটের

মুম্বই, ১৬ জুলাই ( হি.স.) : ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে বিরাট কোহলী রান না পেতেই টুইট করেন বাবর আজম। ভারতের প্রাক্তন অধিনায়কের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। সেই টুইটের সাড়ে ৪০ ঘণ্টা পর উত্তর দিলেন বিরাট। ধন্যবাদ জানালেন পাকিস্তানের অধিনায়ককে।

এই সাড়ে ৪০ ঘণ্টার মাঝে বিরাটের সমালোচনা করতে ছাড়েননি শাহিদ আফ্রিদি। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ককে মুখের উপর জবাব দিলেন বিরাট। বাবরের টুইটের উত্তরে তিনি লেখেন, ‘ধন্যবাদ। তুমি আরও বড় হও, আরও ভাল খেলো। তোমাকে শুভেচ্ছা জানাই।’
দীর্ঘ দিন ধরে রান পাচ্ছেন না বিরাট। তাঁর ছন্দহীন সময়ে অনেকেই সমালোচনা করছেন। অনেকে পাশেও দাঁড়িয়েছেন। বাবর টুইট করে লেখেন, ‘এই সময় পেরিয়ে যাবে। শক্ত থাকো বিরাট।’ ২০১৯ সালের পর বিরাটের ব্যাটে কোনও শতরান আসেনি। ইংল্যান্ডেও রান পেলেন না বিরাট। ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রাম নিয়েছেন ভারতীয় ব্যাটার। বিশ্রাম থেকে ফিরে বিরাটের ব্যাটে বড় রান চাইবেন সমর্থকরা।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top