News Flash

  • Home
  • দিনের খবর
  • PM Modi: ডাবল ইঞ্জিনের সরকারের সৌজন্যে অনেক রাজ্যকে ছাপিয়ে গিয়েছে উত্তর প্রদেশ : প্রধানমন্ত্রী
Image

PM Modi: ডাবল ইঞ্জিনের সরকারের সৌজন্যে অনেক রাজ্যকে ছাপিয়ে গিয়েছে উত্তর প্রদেশ : প্রধানমন্ত্রী

জালাউন, ১৬ জুলাই (হি.স.): ডাবল ইঞ্জিন সরকারের সাফল্য তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, ডাবল ইঞ্জিন সরকারের সঙ্গে উত্তর প্রদেশ অনেক রাজ্যকে ছাপিয়ে গিয়েছে। অবকাঠামো উন্নয়ন, উন্নত শিক্ষা সুবিধা, কৃষি বৃদ্ধির মাধ্যমে উত্তর প্রদেশ জীবন বদলে দিয়েছে।

শনিবার উত্তর প্রদেশের জালাউনে বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠনেই তিনি বলেছেন, যে উত্তর প্রদেশে সর্যু খাল প্রকল্পটি শেষ হতে ৪০ বছর লেগেছিল, যে উত্তর প্রদেশে গোরক্ষপুর সার কারখানা ৩০ বছর ধরে বন্ধ ছিল, যে উত্তর প্রদেশে অর্জুন বাঁধ প্রকল্প শেষ হতে ১২ বছর লেগেছিল, যে উত্তর প্রদেশে আমেঠি রাইফেল কারখানা শুধুমাত্র একটি বোর্ড লাগিয়ে পড়ে ছিল।” প্রধানমন্ত্রী বলেছেন, উন্নয়নের যে ধারায় দেশ এগিয়ে চলছে, তার মূলে রয়েছে দুটি দিক, একটি উদ্দেশ্য ও অপরটি মর্যাদা। আমরা শুধু দেশের বর্তমানের জন্য নতুন সুবিধা তৈরি করছি না, দেশের ভবিষ্যতও গড়ে তুলছি।”
প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, আমরা যে কোনও সিদ্ধান্ত নিই, নীতিমালা তৈরি করি, এর পেছনে সবচেয়ে বড় চিন্তাটা হওয়া উচিত এটা দেশের উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে। যা কিছু দেশের ক্ষতি করে, দেশের উন্নয়নকে প্রভাবিত করে, আমাদের তা দূরে রাখতে হবে।” মোদীর কথায়, আমাদের সরকার বুন্দেলখণ্ডের আরেকটি সমস্যা কমাতে অবিরাম কাজ করছে। আমরা প্রতিটি বাড়িতে পাইপ দিয়ে জল সরবরাহ করতে জল জীবন মিশনে কাজ করছি।…নতুন ভারত গড়ার জন্য অভূতপূর্ব গতি এবং নিষ্ঠার সঙ্গে কাজ করার এখনই তো সময়! উন্নয়নের জন্য কাজ করার এবং ভারতকে একটি অপ্রতিরোধ্য শক্তি হিসাবে গড়ে তোলার জন্য কাজ করার এখনই তো সময়।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top