News Flash

  • Home
  • দিনের খবর
  • Arrested: দিল্লির আলিপুরে দেওয়াল ভেঙে পড়ার ঘটনায় ধৃত দুই, পলাতক জমির মালিক
Image

Arrested: দিল্লির আলিপুরে দেওয়াল ভেঙে পড়ার ঘটনায় ধৃত দুই, পলাতক জমির মালিক

নয়াদিল্লি, ১৬ জুলাই (হি.স.): দিল্লির আলিপুরে নির্মীয়মান একটি গোডাউনের দেওয়াল ভেঙে প্রাণহানির ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তবে, এখনও পলাতক ওই জমির মালিক। শনিবার সকালে দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আলিপুরে দেওয়াল ভেঙে পড়ার ঘটনায় ঠিকাদার সিকান্দার দাস ও সাইট সুপারভাইজার সতীশ কুমারকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে আরও একজন, জমির মালিক শক্তি সিং পলাতক।

প্রসঙ্গত, শুক্রবার দুপুরে দিল্লির আলিপুরে একটি নির্মীয়মান গোডাউনের দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ইট-কংক্রিটের নীচে চাপা পড়ে প্রাণ হারান ৫ জন। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত হন আরও ৯ জন। আহতরা রাজা হরিশ চন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় ঠিকাদার ও সাইট সুপারভাইজারকে গ্রেফতার করল দিল্লি পুলিশ।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top