News Flash

  • Home
  • দিনের খবর
  • Sushmita Sen :টাকার কাছে বিক্রি হয়ে গেলেন সুস্মিতা সেন, প্রশ্ন তসলিমার
Image

Sushmita Sen :টাকার কাছে বিক্রি হয়ে গেলেন সুস্মিতা সেন, প্রশ্ন তসলিমার

কলকাতা, ১৬ জুলাই (হি.স.) : সুস্মিতা সেন কি টাকার কাছে বিক্রি হয়ে গেলেন? প্রশ্ন তুলেছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।

তসলিমা ফেসবুকে লিখেছেন, “সুস্মিতা সেনের সঙ্গে আমার একবারই দেখা হয়েছিল। দেখা হয়েছিল অনেক বছর আগে, কলকাতা বিমান বন্দরে। আমাকে জড়িয়ে ধরে তিনি বলেছিলেন ভালোবাসি। আমার চেয়েও দীর্ঘাঙ্গী খুব তো কেউ নেই এ অঞ্চলে, তাই তাঁর পাশে দাঁড়িয়ে নিজেকে হঠাৎ বেঁটে বলে বোধ হয়েছিল। তাঁর সৌন্দর্য থেকে মুগ্ধতার চোখ সহজে সরিয়ে নিতে পারিনি।

আমার সবচেয়ে ভালো লাগতো সুস্মিতা সেনের ব্যক্তিত্ব। অল্প বয়সেই দুটো মেয়েকে দত্তক নিয়েছেন। ভালো লাগতো তাঁর সততা, সাহসিকতা, সচেতনতা, স্বনির্ভরতা, ভালো লাগতো তাঁর দৃঢ়তা, ঋজুতা। কিন্তু নানা কিসিমের অপরাধে জড়িত অত্যন্ত অনাকর্ষণীয় এক লোকের সঙ্গে সুস্মিতা এখন সময় কাটাচ্ছেন। লোকটি প্রচণ্ড ধনী বলেই কি? তাহলে কি টাকার কাছে বিক্রি হয়ে গেলেন তিনি?

হতে পারে তিনি প্রেমে পড়েছেন লোকটির। কিন্তু বিশ্বাস হতে চায় না যে তিনি প্রেমে পড়েছেন। টাকার প্রেমে যাঁরা পড়েন, তাঁদের ওপর থেকে, আমার খুব দ্রুতই শ্রদ্ধা চলে যায়।“

Releated Posts

আন্তর্জাতিক যোগ দিবসে নেতাদের বার্তা: সুস্থ জীবন, মানসিক প্রশান্তি ও সক্রিয় বার্ধক্যের জন্য যোগ অপরিহার্য

নয়াদিল্লি/মুম্বই/লেহ, ২১ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত অনুষ্ঠানে যোগের গুরুত্ব তুলে ধরলেন…

ByByNews Desk Jun 21, 2026

নিট পুনঃপরীক্ষার আগের দিন হায়দ্রাবাদে আত্মঘাতী পরীক্ষার্থী, চাঞ্চল্য

হায়দ্রাবাদ, ২১ জুন (আইএএনএস): নিট (ইউজি) পুনঃপরীক্ষার মাত্র একদিন আগে হায়দ্রাবাদে এক পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ…

ByByNews Desk Jun 21, 2026

অন্ধ্রপ্রদেশে ২৫ বছর বয়সী যুবকের কথিত হেফাজতে মৃত্যুর ঘটনায় এসআইটি গঠন

বিজয়ওয়াড়া, ২১ জুন (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় ২৫ বছর বয়সী এক যুবকের কথিত পুলিশ হেফাজতে মৃত্যু ও নিখোঁজ হওয়ার…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে পাঞ্জাবে বিজেপি সভাপতি নীতিন নবীন, ১২ হাজার মানুষের অংশগ্রহণে বিশেষ কর্মসূচি

চণ্ডীগড়, ২১ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে পাঞ্জাবের ফাগওয়ারায় আয়োজিত এক বৃহৎ যোগ অনুষ্ঠানে অংশ নিলেন…

ByByNews Desk Jun 21, 2026
Scroll to Top