News Flash

  • Home
  • দিনের খবর
  • রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী যশবন্ত সিন্‌হাকেই সমর্থন, জানিয়ে দিল কেজরীওয়ালে আপ
Image

রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী যশবন্ত সিন্‌হাকেই সমর্থন, জানিয়ে দিল কেজরীওয়ালে আপ

নয়াদিল্লি, ১৬ জুলাই ( হি.স.) : রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী যশবন্ত সিন্‌হাকে সমর্থন করবে আম আদমি পার্টি (আপ)। শনিবার জানিয়ে দিলেন দলের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং। তিনি বলেন, ‘‘দ্রৌপদী মুর্মুর প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। কিন্তু আমরা যশবন্ত সিন্‌হাজিকেই সমর্থন করব।’’

আগামী ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। শনিবার আপের রাজনৈতিক বিষয়ক কমিটি বৈঠকে বসে। বৈঠকে ছিলেন দলের জাতীয় কনভেনার তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল, দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া, সঞ্জয় সিং, পঞ্জাবের সাংসদ রাঘব চাড্ডা, দিল্লির বিধায়ক অতীশী-সহ কমিটির সদস্যরা। বৈঠকের পর দলের তরফে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
বিজেপি এবং কংগ্রেসের পর একমাত্র আপই দেশে একটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং একটি রাজ্যে সরকার গঠন করেছে। দিল্লি এবং পঞ্জাবে ক্ষমতায় রয়েছে কেজরীওয়ালের দল। সেখান থেকে ১০ জন রাজ্যসভার সাংসদ রয়েছে দলের। তিন জনই দিল্লির। দেশে আপের মোট বিধায়ক সংখ্যা ১৫৬। তার মধ্যে ৯২ জন পঞ্জাবের, ৬২ জন দিল্লির, দু’জন গোয়ার।

তাই রাষ্ট্রপতি নির্বাচনে আপের মতো দলের বিরোধী প্রার্থীকে সমর্থন যথেষ্ট গুরুত্বপূর্ণ। আপের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল এবং তেলঙ্গানার শাসক দল তেলঙ্গনা রাষ্ট্রসমিতি (টিআরএস) যশবন্ত সিন্‌হাকে সমর্থনের কথা ঘোষণা করেছে।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top