News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Road Block:শিক্ষক বদলির প্রতিবাদে যনতবাড়িতে পথ অবরোধ ছাত্রছাত্রীদের
Image

Road Block:শিক্ষক বদলির প্রতিবাদে যনতবাড়িতে পথ অবরোধ ছাত্রছাত্রীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই৷৷ শিক্ষক বদলির প্রতিবাদে উত্থাল করবুক ইংলিশ মিডিয়াম সুকল৷ বিদ্যালয় এর এক শিক্ষককে অন্যত্র ডেপুটেশনের পাঠানোর প্রতিবাদ জানিয়ে শনিবার যতনবাড়ি করবুক রাস্তা অবরোধ করে ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা৷ শেষ পর্যন্ত ডেপুটেশনের আদেশ প্রত্যাহার করে নিলে ছাত্রছাত্রীরা অবরোধ প্রত্যাহার করে৷ শিক্ষক বদলির প্রতিবাদে যতনবাড়ি থেকে করবুক যাতায়াতের প্রধান সড়কের বৈদ্যবাড়ী এলাকায় শনিবার সকালে পথ অবরোধে শামিল হলো করবুক ইংলিশ মিডিয়াম মডেল উচ্চ বিদ্যালয় এর ছাত্র-ছাত্রীরা৷ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক ইন্দ্রজিৎ ভৌমিককে ডেপুটেশনে অন্য বিদ্যালয়ে পাঠিয়ে দেওয়ার প্রতিবাদে ছাত্রছাত্রীরা এই আন্দোলনের সামিল হয়৷ পথ অবরোধের ফলে রাস্তার দু’ধারে আটকে পড়ে বহু যানবাহন৷ নিত্যযাত্রীসহ যান চালকদের সীমাহীন দুর্ভোগের শিকার হতে হয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নতুন বাজার থানার পুলিশ৷ মহাকুমা প্রশাসনের একটি প্রতিনিধিও দল ঘটনাস্থলে আসে৷ ছাত্র-ছাত্রীদের সাথে দফায় দফায় কথা বলা হলেও তারা স্পষ্ট জানিয়ে দেয় বদলির অর্ডার স্থগিত করা না পর্যন্ত তাদের আন্দোলন চলবে৷ শেষ পর্যন্ত বিদ্যালয়ের পরিদর্শক জেলা শিক্ষা আধিকারিকের সাথে কথা বলে বদলির আদেশের স্থগিতাদেশ আনার পর ছাত্র-ছাত্রীরা রাস্তাটি অবরোধ মুক্ত করে দেয়৷ এদিকে যতনবাড়ি এডিসি ভিলেজের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা বিদ্যালয়ের পরিচালন কমিটির প্রাক্তন চেয়ারম্যান ভাস্কর ভট্টাচার্য অভিযোগ করেন যে শিক্ষক ইন্দ্রজিৎ ভৌমিক বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষকের অনৈতিক কাজের প্রতিবাদ করায় প্রতিহিংসামূলক শিক্ষক ইন্দ্রজিৎ ভৌমিককে ডেপুটেশনে অন্য বিদ্যালয়ে পাঠানো হয়৷ যে ঘটনাকে তীব্র প্রতিবাদ জানান তিনি নিজেও৷

Releated Posts

কৃষ্ণনগরে গৃহকর্ত্রীর বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি, গৃহপরিচারিকা গ্রেপ্তার; উদ্ধার প্রায় ২.১১ লক্ষ টাকার গয়না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: আগরতলার কৃষ্ণনগর এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণালংকার চুরির ঘটনায় এক মহিলা গৃহপরিচারিকাকে গ্রেপ্তার…

ByByReshmi Debnath Aug 3, 2026

চার মাসের অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যুকে ঘিরে আইজিএম হাসপাতালে উত্তেজনা, ময়নাতদন্ত নিয়ে মতবিরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: চার মাসের অন্তঃসত্ত্বা এক জনজাতি মহিলার মৃত্যুকে কেন্দ্র করে আগরতলার আইজিএম হাসপাতালে রবিবার…

ByByReshmi Debnath Aug 3, 2026

শ্রীনগরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার অভিযোগ; তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: শ্রীনগর থানার অন্তর্গত বাহামনি পাড়া এলাকায় ২৫ বছর বয়সি এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে…

ByByReshmi Debnath Aug 3, 2026

পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে ত্রিপুরা জল বোর্ডে ডেপুটেশন এআইডিডব্লিউএ-র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: পানীয় জলের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের দাবিতে সোমবার ত্রিপুরা জল বোর্ডের সাব-ডিভিশন–১-এর সহকারী…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top