News Flash

PMAY:আবাস যোজনা নিয়ে সোশ্যাল এডিট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই৷৷ আগরতলা পৌর নিগমের উদ্যোগে প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর এলাকায় বেনিফিশারীদের নিয়ে আগরতলা রবীন্দ্র ভবনে সোশ্যাল অডিট অনুষ্ঠিত হয় শনিবার৷ এদিন উপস্থিত ছিলেন পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ সোশ্যাল অডিটের অন্যান্য আধিকারিকরা৷ এদিন পৌর নিগমের ডেপুটি মেয়র বলেন, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার প্রতিনিয়ত মানুষের সার্বিক উন্নতিতে কাজ করে চলেছেন৷ অন্ন,বস্ত্র ও বাসস্থান হলো মানুষের প্রধান বেঁচে থাকার প্রয়োজনীয় উপাদান৷ তাই সেগুলি প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দিতে বাধ্য বিজেপি সরকার৷ তিনি বলেন, সরকার জনগণের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এর মধ্যে ধীরে ধীরে সমস্যাগুলো সমাধান হচ্ছে৷ ডেপুটি মেয়রের কথায়, সমাজের অন্তোদয় মানুষগুলির নিজ বাসস্থান তৈরীর স্বপ্ণ একটা সময় পূরণ করা সম্ভব ছিল না৷ কিন্তু বর্তমানে কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় সেই স্বপ্ণ বাস্তবে রূপায়িত হচ্ছে৷ তবে অধিকাংশ ঘর সম্পূর্ণ হলেও কিছু কিছু ঘর অসম্পূর্ণ রয়ে গেছে৷ সেগুলি ইতিমধ্যেই পৌর নিগমের পক্ষ থেকে আধিকারিকরা মাঠে নেমে সমস্যাগুলি খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন তিনি৷ সমস্যাগুলোর সমাধানে ইতিমধ্যে বিভিন্ন ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে বলে জানালেন পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত৷ 

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top