News Flash

  • Home
  • দিনের খবর
  • Arrest:ঝাড়গ্রামে মাওবাদীদের নামে টাকা চাওয়ার অভিযোগে ২ ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ
Image

Arrest:ঝাড়গ্রামে মাওবাদীদের নামে টাকা চাওয়ার অভিযোগে ২ ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ

ঝাড়গ্রাম, ১৬ জুলাই ( হি. স.): মাওবাদীদের নাম করে ফোনে হুমকি দিয়ে টাকা চাওয়ার ঘটনায় আবারও দুই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। এদিন শনিবার লালগড় থানার পিন্ডরাকুলি ও কুলডিহা গ্রাম থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করেন। ধৃত দুই ব্যক্তির নাম পরিমল মাহাত বাড়ি কুলডিহা ও সাধন মাহাত বাড়ি পিন্ডরাকুলি। ধৃত ব্যক্তিদের কাছ থেকে নগদ পাঁচ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এদিন ধৃত দুই ব্যক্তিকে ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক ৪ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃত পরিমল মাহাত ও সাধন মাহাত মোবাইল ফোনে মাওবাদীদের নাম করে হুমকি দিয়ে টাকা চেয়েছিলেন মহিত দাস নামে এক ব্যক্তির কাছে। তারপর ওই ব্যক্তি লালগড় থানায় গোটা বিষয়টি জানিয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্তে নেমে জানাতে পারেন পরিমল মাহাত ও সাধান মাহাত মোবাইলে ফোন করে টাকা চেয়েছিল। এরপর এদিন লালগড় থানার পুলিশ তাদের নিজেদের গ্রাম থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করে লালগড় থানায় নিয়ে আসেন।
উল্লেখ্য এর আগেও মাওবাদীদের নাম করে হুমকি চিঠি ও ভুঁয়ো চিঠি কান্ডে পুলিশের হোমগার্ড সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার মাওবাদীদের নাম করে ফোনে হুমকি দিয়ে টাকা চাওয়ার ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top