News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Deputation:পিএনজি কনজিউমার অ্যাসোসিয়েশনের ডেপুটেশন পাঁচ দফা দাবীতে
Image

Deputation:পিএনজি কনজিউমার অ্যাসোসিয়েশনের ডেপুটেশন পাঁচ দফা দাবীতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই৷৷  অল ত্রিপুরা কমার্শিয়াল ন্যাচারাল গ্যাস(পি এন জি) কনজিউমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ৫ দফা দাবি নিয়ে শনিবার ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান টিংকু রায়ের নিকট ডেপুটেশন প্রদান করা হয়৷ ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের  চেয়ারম্যান টিংকু রায় পিএনজি গ্রাহকদের কাছ থেকে অনৈতিকভাবে অধিক মাশুল আদায়ের চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে৷ এ ধরনের অনৈতিক কাজকর্মের প্রতিবাদ জানিয়ে অল ত্রিপুরা কমার্শিয়াল ন্যাচারাল গ্যাস কনজিউমার এসোসিয়েশনের পক্ষ থেকে শনিবার ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কপর্োরেশনের চেয়ারম্যান টিংকু রায় এর কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে৷ ডেপুটেশন ও স্মারকলিপি প্রধান কালে কর্পোরেশনের চেয়ারম্যানের কাছে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ  করেছেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ৷ এসোসিয়েশনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে সম্পূর্ণ অনৈতিকভাবে পিএনজি ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত মাশুল আদায়ের চক্রান্ত করা হচ্ছে৷ ত্রিপুরা রোড ডেভেলপমেন্ট সেস আদায়ের যে কৌশল নেওয়া হয়েছে তা তারা কোনভাবেই মেনে নিতে নারাজ৷ ১৯.৫ শতাংশ হারে ত্রিপুরা রোড ডেভেলপমেন্ট সেস আদায়ের কৌশল নিয়েছে কর্পোরেশন৷ প্রতিটি বিলের টাকা জমা দেওয়ার সময় এই অতিরিক্ত টাকা তাদেরকে মিটিয়ে দিতে হচ্ছে৷ অবিলম্বে এই নীতি প্রত্যাহার করে নেওয়ার জন্য মুক্তাদের তরফ থেকে অনুরোধ জানানো হয়েছে৷ তারা কর্পোরেশনের বিরুদ্ধে অভিযোগ করে জানান ১ সপ্তাহ আগে পর্যন্ত তারা বিলের কাগজ হাতে পান না৷ ফলে সময়মতো বিল মিটিয়ে দেওয়া অনেকের পক্ষেই কষ্টকর হয়ে ওঠে৷ অভিযোগ প্রতি ইউনিট পিএনজির মূল্য ১০ টাকা করে বৃদ্ধি করা হয়েছে৷ সংগঠনের তরফ থেকে অভিযোগ করা হয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতির কারণে তাদের ব্যবসা-বাণিজ্য মোটেই ভালো চলছে না৷ অথচ তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের চেষ্টা চালাচ্ছে কর্পোরেশন৷ মোট পাঁচ দফা দাবিতে শনিবাব অল ত্রিপুরা কমার্শিয়াল ন্যাচারাল গ্যাস(পি এন জি) কনজিউমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয়েছে৷ অবিলম্বে এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে শামিল হবেন বলে জানিয়েছেন৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top