News Flash

  • Home
  • দেশ
  • প্রবল বৃষ্টিতে ভিজল দিল্লি, ঘর্মাক্ত গরম থেকে ফের স্বস্তি পেল সমগ্র রাজধানী
Image

প্রবল বৃষ্টিতে ভিজল দিল্লি, ঘর্মাক্ত গরম থেকে ফের স্বস্তি পেল সমগ্র রাজধানী

নয়াদিল্লি, ১৬ জুলাই (হি.স.): ঘর্মাক্ত গরম থেকে দিল্লিবাসীকে ফের স্বস্তি দিল প্রবল বৃষ্টি। শনিবার দুপুরের পর থেকে আচমকাই আবহাওয়া বদলে যায় রাজধানীতে, শুরু হয় অঝোরে প্রবল বৃষ্টি। গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি কাটিয়ে মনোরম পরিবেশ ফিরেছে দিল্লিতে। বৃষ্টির সৌজন্যে ঘর্মাক্ত গরম ও আর্দ্রতার অবসান হয়েছে দিল্লিতে।

রাজধানী দিল্লিতে অনেকদিন হয়েছে বর্ষা ঢুকে পড়েছে, কিন্তু সেভাবে বৃষ্টি হচ্ছে না। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি ছিল। এদিন সকাল থেকেই আংশিক মেঘলা ছিল দিল্লির আকাশ, কিন্তু দুপুরের পর থেকে দিল্লির প্রায় সর্বত্রই বৃষ্টিপাত হয়েছে, যেমন উত্তর নগর, আর কে আশ্রম মার্গ, মধ্য দিল্লিতে আইটিও ক্রসিং এবং ইন্ডিয়া গেট প্রভৃতি জায়গায় বৃষ্টি হয়েছে। বৃষ্টির সৌজন্যে গরম একেবারেই উধাও হয়ে গিয়েছে দিল্লি থেকে।

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষা: ২১ জুনের পরীক্ষাকে ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য নিট-ইউজি পুনঃপরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও ত্রুটিমুক্তভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি পর্যালোচনা…

ByByNews Desk Jun 18, 2026

ভারতের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাত এখন ইলেকট্রনিক্স: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের ইলেকট্রনিক্স উৎপাদন শিল্প এখন দেশের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাতে পরিণত হয়েছে বলে…

ByByNews Desk Jun 18, 2026

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…

ByByNews Desk Jun 18, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top