News Flash

  • Home
  • দেশ
  • করোনায় আক্রান্ত ও পন্নীরসেলভম, মৃদু উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন
Image

করোনায় আক্রান্ত ও পন্নীরসেলভম, মৃদু উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন

চেন্নাই, ১৬ জুলাই (হি.স.): তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের পর এবার করোনায় আক্রান্ত হয়েছেন সে রাজ্যের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী ও পন্নীরসেলভম। কোভিডের মৃদু উপসর্গ রয়েছে তাঁর শরীরে। চিকিৎসাধীন রয়েছেন এমজিএম হেলথকেয়ার হাসপাতালে। করোনা রিপোর্ট পজিটিভ আসার পর ১৫ জুলাই হাসপাতালে ভর্তি হন পন্নীরসেলভম। এই মুহূর্তে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

শনিবার এমজিএম হেলথকেয়ারের পক্ষ থেকে জানানো হয়েছে, তামিলনাড়ুর প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী ও পন্নীরসেলভম ১৫ জুলাই এমজিএম হাপসাতালে ভর্তি হয়েছেন। সেই সময় করোনার মৃদু উপসর্গ ছিল তাঁর শরীরে। তাঁকে এখন পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি স্থিতিশীল রয়েছেন ও তাঁকে ওষুধ দেওয়া হচ্ছে।

Releated Posts

মাদ্রাসা নিয়ে তসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা এআইএমপিএলবি-এর

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড (এআইএমপিএলবি) মঙ্গলবার বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের মাদ্রাসা সম্পর্কে…

ByBySandeep Biswas Aug 4, 2026

বাঁকিপুরে জয় নয়, বিজেপির পরাজয়ই বড় বার্তা: প্রশান্ত কিশোর

পাটনা, ৪ আগস্ট (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের ফলকে জন সুরাজ পার্টির জয়ের চেয়ে বিজেপির পরাজয় হিসেবেই বেশি…

ByByNews Desk Aug 4, 2026

পাঞ্জাব ভোটের আগে রাজনৈতিক দলগুলিতে অনুপ্রবেশের ছক আইএসআই-এর? গোয়েন্দাদের সতর্কবার্তা

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মূলধারার রাজনৈতিক দলগুলিতে খালিস্তানপন্থী সমর্থকদের অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা…

ByByNews Desk Aug 4, 2026

মন্ত্রীদের ছেলেদের ‘হানিট্র্যাপে’ ফেলার ছক? জইশ-যোগে ধৃত চক্রের তদন্তে নতুন তথ্য, খতিয়ে দেখছে পশ্চিমবঙ্গ এসটিএফ

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর হাতে ধরা পড়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-যোগের সন্দেহভাজন একটি মডিউলের তদন্তে…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top