News Flash

  • Home
  • ত্রিপুরা
  • All India Road Transport :অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার ফেডারেশনের সম্মেলনে যোগ দিচ্ছেন রাজ্যের ১৫ জন
Image

All India Road Transport :অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার ফেডারেশনের সম্মেলনে যোগ দিচ্ছেন রাজ্যের ১৫ জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই৷৷ অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার ফেডারেশনের তিনদিন ব্যাপী সর্বভারতীয় সম্মেলনে যোগ দিতে ত্রিপুরা থেকে ১৫ সদস্যের প্রতিনিধিদল শুক্রবার হরিয়ানার হিসারের উদ্দেশ্যে রওনা হয়েছে৷ শনিবার থেকে হরিয়ানার হিসারে শুরু হচ্ছে অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের তিনদিন ব্যাপী সর্বভারতীয় সম্মেলন৷ রাজ্যের বিভিন্ন বামপন্থী শ্রমিক সংগঠন গুলির ১৫ সদস্য প্রতিনিধির দল শুক্রবার আগরতলা থেকে অমল চক্রবর্তীর নেতৃত্বে হরিয়ানার হিসাদের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন৷ এ প্রসঙ্গে বলতে গিয়ে সংগঠনের নেতা অমল চক্রবর্তী বলেন, ২০১৪ সালে কেন্দ্রে বিজেপির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর থেকে মোটর শ্রমিকরা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয়েছে৷ মোটর শ্রমিকদের নিরাপত্তা নেই৷ একদিকে পেট্রোল ডিজেল সহ অন্যান্য জ্বালানি তেলের অত্যধিক মূল্যবৃদ্ধি অন্যদিকে ইন্সুরেন্সের প্রিমিয়াম অস্বাভাবিকভাবে বৃদ্ধি করে পরিবহন ব্যবস্থাকে বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ স্বাভাবিক কারণেই পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত শ্রমিকদের জীবন জীবিকা প্রশ্ণ চিহ্ণে দাঁড়িয়েছে৷ আমাদের রাজ্যে বিজেপির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর বামপন্থী মোটর শ্রমিক সংগঠনগুলির অফিস ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে৷ বিরোধী দলের মোটর শ্রমিক সংগঠনের সদস্যদের অন্যায় ভাবে লাইন আউট করে দেওয়া হচ্ছে৷ জীবন জীবিকা নিয়ে পরিবহনের সঙ্গে যুক্ত শ্রমিকরা অসহায় হয়ে পড়েছে৷ শনিবার থেকে হরিয়ানার হিসারে অনুষ্ঠিত অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের সর্বভারতীয় সম্মেলনে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হবে৷ শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় কি কি ব্যবস্থা গ্রহণ করা যায় সে বিষয়েও আলোচনা হবে বলে জানান সিট্যু নেতা অমল চক্রবর্তী৷ কেন্দ্রীয় সরকার পরিবহন আইন ২০১৯ গ্রহণ করে পরিবহন ব্যবস্থাকে আরো ভয়ংকর সংকটের পথে ঠেলে দিয়েছে বলেও অভিযোগ করা হয়েছে৷

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top