News Flash

  • Home
  • দিনের খবর
  • Pm Modi: ১৪ জুলাই আয়োজিত হচ্ছে আই টু ইউ টু শীর্ষ সম্মেলন, এই প্রথমবার অংশ নেবেন মোদী
Image

Pm Modi: ১৪ জুলাই আয়োজিত হচ্ছে আই টু ইউ টু শীর্ষ সম্মেলন, এই প্রথমবার অংশ নেবেন মোদী

নয়াদিল্লি, ১৩ জুলাই (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার, ১৪ জুলাই ভারত, ইজরায়েল, সংযুক্ত আরব আমীর শাহী এবং মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে গঠিত আই টু ইউ টু নেতাদের প্রথম ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। ইজরায়েলের প্রধানমন্ত্রী ইয়াইর লাপিড, সংযুক্ত আরব আমীর শাহীর রাষ্ট্রপতি মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনও ওই সম্মেলনে যোগ দেবেন। আই টু ইউ টু-র অধীনে যৌথ প্রকল্পগুলির সম্ভাবনা এবং নিজ নিজ অঞ্চলে বাণিজ্য ও বিনিযোগ ক্ষেত্রে আর্থিক অংশীদারীত্ব আরও জোরদার করার ব্যাপারে বৈঠকে আলোচনা হবে।

আই টু ইউ টু-র অর্থ-ইন্ডিয়া ও ইজরায়েল এবং আমেরিকা ও ইউনাইটেড আরব এমিরেটস। ইজরায়েল ও সংযুক্ত আরব আমিরশাহীর পাশাপাশি আমেরিকার সঙ্গে ৬টি ক্ষেত্রে কীভাবে যৌথ বিনিয়োগ বাড়ানো যায় সে বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলোচনা করবেন। জল, জ্বালানি, পরিবহন, মহাকাশ, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তায় বিনিয়োগ নিয়ে রাষ্ট্রপ্রধানদের মধ্যে আলোচনা হবে।

Releated Posts

জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি উদয়নিধি স্টালিন, উষ্ণ অভ্যর্থনা ডিএমকে কর্মীদের

চেন্নাই, ৪ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিনকে মঙ্গলবার একটি মামলায় জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি দেয়…

ByBySandeep Biswas Aug 4, 2026

জয়পুরে বিক্ষোভে অংশ নেওয়া করণী সেনার সদস্যের মৃত্যু, পুলিশি লাঠিচার্জের অভিযোগে কড়া পদক্ষেপের দাবি

জয়পুর, ৪ আগস্ট (আইএএনএস): ইউজিসির নতুন বিধির প্রতিবাদে জয়পুরে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শ্রী রাজপুত করণী সেনার…

ByByNews Desk Aug 4, 2026

২০১৯ সাল থেকে ৩৬ দেশ থেকে ২৭৪ পলাতক অভিযুক্তকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): ২০১৯ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত বিশ্বের ৩৬টি দেশ থেকে মোট ২৭৪ জন…

ByByNews Desk Aug 4, 2026

ভবানীপুরের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি ছয় সপ্তাহ পিছোল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ৪ আগস্ট (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা নির্বাচনী…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top