News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Covid19:করোনার চোখ রাঙানি, স্কুলে মাস্ক পরে শুরু পঠন-পাঠন
Image

Covid19:করোনার চোখ রাঙানি, স্কুলে মাস্ক পরে শুরু পঠন-পাঠন

আগরতলা, ১৩ জুলাই : রাজ্যে আবারো চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। বিশেষজ্ঞদের মতে করোনা ভাইরাসের চতুর্থ ঢেউ আসন্ন। রাজ্যে তার প্রভাব পড়তে শুরু হয়েছে। গত ২৪ ঘন্টায় ত্রিপুরায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৭৬ জন। যার কারণে ইতিমধ্যে রাজ্যে করোনা বিধি নিষেধ লাগু করা হয়েছে। বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক পরিধান।

বিদ্যালয় এবং বিভিন্ন প্রতিষ্ঠান গুলিতে মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে। সেই নির্দেশ অনুসারে আগরতলা শহরের বিদ্যালয় গুলিতে দেখা গেছে ছাত্রছাত্রীরা মাস্ক পরিধান করে পুনরায় পঠন-পাঠন শুরু করেছেন। আগরতলার নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে এদিন লক্ষ্য করা গেছে এই চিত্র।

সরকারি বিধি নিষেধ অনুসারে মাস্ক পরিধান করে পুনরায় পঠন-পাঠন শুরু করেছে ছাত্র ছাত্রীরা। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানিয়েছেন, বেশিরভাগ ছাত্রছাত্রীরাই গাইডলাইন অনুযায়ী মাস্ক ব্যবহার করছেন। যারা মাস্ক পরিধান করেনি তাদেরকে বিদ্যালয়ের তরফ থেকে সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। করোনার প্রভাবে এর আগেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ছাত্রছাত্রীরা। বন্ধ হয়ে গেছিল বিদ্যালয় গুলি। ফের একবার করোনার চোখ রাঙানোতে আতঙ্ক বিরাজ করছে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবক মহলে। আবারো যদি করোনার কারণে বিদ্যালয়ের পঠন-পাঠন বন্ধ হয় তবে ছাত্র-ছাত্রীদের শিক্ষা ক্ষেত্রে অনেকটাই ক্ষতির সম্মুখীন হতে হবে বলে ধারণা করা যাচ্ছে।

Releated Posts

কালমা হাইস্কুলের শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

আগরতলা, ৬ মে: জোলাইবাড়ী বিদ্যালয় পরিদর্শকের অধীনে থাকা কালমা হাইস্কুলের এক শিক্ষক নান্টু নমঃ-র বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ…

ByByTaniya Chakraborty May 6, 2026

২০ লক্ষ টাকার গয়না উধাও, সোনামুড়ার কুলুবাড়ীতে চাঞ্চল্য

সোনামুড়া, ৬ মে : সোনামুড়া থানার অন্তর্গত কুলুবাড়ী এলাকায় এক প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty May 6, 2026

আগরতলায় অপারেশন সিন্দুরের এক বছর পূর্তি উদযাপন করল আসাম রাইফেলস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে : অপারেশন সিন্দুরের এক বছর পূর্তি উপলক্ষে আজ আগরতলায় এক বিশেষ আউটরিচ কর্মসূচির…

ByByTaniya Chakraborty May 6, 2026

শহীদ রাইফেলম্যান কল্যাণ কুমারের স্মরণে রাধানগর ব্যাটালিয়নে শ্রদ্ধার্ঘ্য অর্পণ আসাম রাইফেলসের

আগরতলা, ৬ মে : শহীদ রাইফেলম্যান কল্যাণ কুমারের আত্মত্যাগের স্মরণে মঙ্গলবার রাধানগর ব্যাটালিয়নে এক গম্ভীর ও মর্যাদাপূর্ণ পুষ্পস্তবক…

ByByTaniya Chakraborty May 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top