News Flash

  • Home
  • দেশ
  • Rajnath Singh: প্রতিরক্ষা সেক্টরে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে : রাজনাথ সিং
Image

Rajnath Singh: প্রতিরক্ষা সেক্টরে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে : রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৩ জুলাই (হি.স.): ভারতের প্রতিরক্ষা সেক্টরকে আত্মনির্ভর করার লক্ষ্যে একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে। জানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বুধবার নতুন দিল্লির ইন্ডিয়া হ্যাবিট্যাট সেন্টারে আয়োজিত এক কর্মশালায় ডিপিএসইউ-এর কর্মকর্তাদের উদ্দেশে ভাষণ দেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। নিজের ভাষণে তিনি বলেছেন, “প্রতিরক্ষা সেক্টরে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্য নিয়ে প্রতিরক্ষা মন্ত্রক একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে। প্রতিরক্ষা অধিগ্রহণ প্রক্রিয়া ২০২০ প্রণয়নের জন্য ধন্যবাদ, প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ সহজ করা হয়েছে। লাইসেন্স অর্জনের প্রক্রিয়া সহজতর হয়েছে।”

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এদিন আরও বলেছেন, উদ্ভাবন এবং প্রতিরক্ষা শ্রেষ্ঠত্বের অধীনে, উদ্ভাবকদের অনুপ্রাণিত করার জন্য অনেক কিছু করা হয়েছে। মন্ত্রক ২০২৫ সালের মধ্যে ১.৭৫ লক্ষ কোটি টাকার প্রতিরক্ষা উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে। এর মধ্যে রফতানি হবে ৩৫ হাজার থেকে ৪০ হাজার কোটি টাকা।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top