News Flash

  • Home
  • দিনের খবর
  • ধানবাদে নির্মীয়মান আন্ডারপাসে কাদামাটির স্তূপ ধসে মৃত ৪, বিঘ্নিত রেল পরিষেবা
Image

ধানবাদে নির্মীয়মান আন্ডারপাসে কাদামাটির স্তূপ ধসে মৃত ৪, বিঘ্নিত রেল পরিষেবা

ধানবাদ, ১৩ জুলাই (হি.স.): ঝাড়খণ্ডের ধানবাদ জেলায় প্রধানখান্তা রেল স্টেশনের কাছে নির্মীয়মান আন্ডারপাসে কাদামাটির স্তুপে ধস নেমে প্রাণ হারালেন ৪ জন। মঙ্গলবার গভীর রাতে প্রধানখান্তা-সিন্দ্রি রেললাইনের ছাতাকুলহীর কাছে নির্মীয়মান একটি আন্ডারপাসে মাটির স্তুপে ধস নামে। রেললাইনের নীচে জেসিবি মেশিন দিয়ে ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছিল। নির্মাণাধীন আন্ডারপাসের নিচে ৫ জন শ্রমিক কাজ করছিলেন।

এমন সময় রক্ষিতপুর থেকে ধানবাদের দিকে যাওয়া একটি মালগাড়ি সেখান থেকে যায়। মালগাড়ি চলে যাওয়ায় কম্পন সৃষ্টি হয় এবং মাটির স্তূপ ধসে পড়ে। এতে ৫ জন শ্রমিক চাপা পড়েন। তা দেখে অন্যান্য শ্রমিক ও সেখানে কাজ করা ঠিকাদারের লোকজন স্তব্ধ হয়ে যান, শ্রমিকরা গ্রামে ছুটে গিয়ে ঘটনাটি সেখানকার লোকজনকে জানান। কিছুক্ষণের মধ্যেই বিপুল সংখ্যক গ্রামবাসী ঘটনাস্থলে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এর আগে গ্রামবাসীদের আসতে দেখে ঠিকাদারের লোকজন কর্মস্থল থেকে পালিয়ে যায়। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া শ্রমিকদের স্বজনরাও এই বিক্ষোভে শামিল হন।

মর্মান্তিক এই ঘটনার জন্য ঠিকাদার ও রেলকে দায়ী করে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। গভীর রাত ১২.১৫ মিনিট নাগাদ ডিআরএম আশিস বনসল রেলের আধিকারিকদের সঙ্গে ঘটনাস্থলে যান। ডিআরএম আসার কিছুক্ষণ পরেই বালিয়াপুর বিডিও অমিত কুমার, সিও রামপ্রবেশ কুমার আসেন। রাত সাড়ে ১২টায় সেখানে পৌঁছন এসডিএম প্রেম কুমার তিওয়ারি। পূর্ব-মধ্য রেলের ধানবাদ ডিভিশনের পিআরও জানিয়েছেন, আন্দোলনের কারণে কিছু ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয় অথবা বাতিল করা হয়েছে। প্রধানখান্তা-ধানবাদ-গয়া রুটে বুধবার সকাল ৫.২৫ মিনিট থেকে ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়েছে।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top