News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Education Minister:ত্রিপুরায় বিভিন্ন দফতরে ১৩৯৮৪ জনকে চাকুরী দেওয়া হয়েছে, আরও ৮১১০টি চাকুরী প্রদানের প্রস্তুতি চলছে : শিক্ষা মন্ত্রী

Education Minister:ত্রিপুরায় বিভিন্ন দফতরে ১৩৯৮৪ জনকে চাকুরী দেওয়া হয়েছে, আরও ৮১১০টি চাকুরী প্রদানের প্রস্তুতি চলছে : শিক্ষা মন্ত্রী

আগরতলা, ১২ জুলাই (হি. স.) : ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার পর সাড়ে চার বছরের অধিক সময়ে বিভিন্ন দফতরে প্রায় ১৩৯৮৪ টি চাকুরী প্রদান করা হয়েছে। আরও ৮১১০টি চাকুরী প্রদানের প্রস্তুতি চলছে। খুব শীঘ্রই ত্রিপুরার বেকররা ওই চাকুরী পাবেন বলে দাবি করেন শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ। তাঁর কথায়, ত্রিপুরা সরকারের সমস্ত দফতরের চাকুরী প্রদানের তথ্য এই মুহুর্তে তৈরি নেই। তবে, শিক্ষা, স্বরাষ্ট্র, কৃষি, আইন, বন এবং স্বাস্থ্য দফতরে ও ডাই-ইন-হারনেশ এবং আউটসোর্সিং-র মাধ্যমে ওই ১৩৯৮৪ জনকে চাকুরী দেওয়া হয়েছে।

এদিন তিনি জানান, শিক্ষা দফতরে শিক্ষক পদে ৩২৫১ জন, সহকারী অধ্যাপক পদে ৩৮ জন, বেসিক টিচার ৩৩ জন এবং ডিপ্লোমা স্তরে লেকচারার পদে ৫৭ জনকে চাকুরী দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র দফতরে টিএসআর ১৪৪৩ জন, এসপিও ১৪০০ জন এবং সাব ইন্সপেক্টর ৬৫ জন চাকুরী পেয়েছেন। তাঁর দাবি, স্বাস্থ্য দফতরে জুনিয়র মেডিকেল অফিসার ৪৪৪ জন, এছাড়া জুডিশিয়াল অফিসার গ্রেড থ্রি ১১ জন, পিএ গ্রেড টু ৯৭ জন, টিসিএস, টিপিএস গ্রেড টু ৮০ জন, টিএফএস গ্রেড টু ৬ জন, কৃষি আধিকারিক গ্রেড ওয়ান ৬২ জন, খাদ্য সুরক্ষা আধিকারিক ৮ জন চাকুরী পেয়েছেন। সাথে তিনি যোগ করেন, ডাই-ইন-হারনেসে ১০৭০ জন এবং আউট সোর্সিং-র মাধ্যমে ৫৮২৩ জনকে চাকুরী দেওয়া হয়েছে। তাতে দেখা যাচ্ছে, ওই দফতরগুলিতে মোট ১৩৯৮৪ জনকে ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার পর চাকুরী দেওয়া হয়েছে।

এদিন তিনি বলেন, আরও ৮১১০ জনের চাকুরী প্রদানের প্রস্তুতি চলছে। এ-বিষয়ে বিস্তারিত তথ্য দিয়ে তিনি বলেন, টেট উত্তীর্ণ শিক্ষক ৬০০ জন, স্পেশাল এডুকেটর ২০০ জন, স্নাতকোত্তর শিক্ষক ৩০০ জন, নবম ও দশম শ্রেণীর জন্য স্নাতক শিক্ষক ২৩০ জন, স্নাতকোত্তর শিক্ষক ১১০ জন, পুলিশ কনস্টেবল ১০০০ জন, টিপিএসসি-র মাধ্যমে বিভিন্ন পদে ৭৬০ জন এবং জেআরবিটি-র মাধ্যমে ৪৯১০ জনকে নিয়োগের প্রস্তুতি চলছে।তাঁর দাবি, ত্রিপুরা নতুন সরকার প্রতিষ্ঠা হওয়ার পর ১১ হাজার পদ তৈরি করা হয়েছে এবং ১৩৬৩২টি পদে নিয়োগে অর্থ দফতরের অনুমোদন রয়েছে। তাঁর সাফ কথা, অতীতে সাড়ে চার বছরের সময়ের মধ্যে এতগুলো চাকুরী কোন সরকার দিতে পারেনি। 

Releated Posts

ছিনাইহানি সেবাব্রত নার্সিংহোমের স্বাস্থ্যশিবিরে প্রতিমা ভৌমিক, উপকৃত এলাকার মানুষ

আগরতলা, ৬ সেপ্টেম্বর: সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে ছিনাইহানি সেবাব্রত নার্সিংহোমের উদ্যোগে আয়োজন করা হলো এক…

ByByReshmi Debnath Sep 6, 2026

শিক্ষার মান নিয়ে কোনও আপস নয়: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৬ সেপ্টেম্বর: শিক্ষার মান নিয়ে রাজ্য সরকার কোনও ধরনের আপস করবে না বলে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Sep 6, 2026

দিল্লি থেকে ফিরেই ত্রিপাক্ষিক চুক্তি, জোট ও আসন সমঝোতা নিয়ে মুখ খুললেন বিধায়ক রঞ্জিত দেববর্মা

আগরতলা, ৬ সেপ্টেম্বর: দিল্লি সফর শেষে ত্রিপুরায় ফিরে ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়ন, ভূমির অধিকার এবং আসন্ন রাজনৈতিক জোট ও…

ByByReshmi Debnath Sep 6, 2026

জমি নিয়ে বিবাদে দুই প্রতিবেশীর সংঘর্ষ, আহত এক

আগরতলা, ৬ সেপ্টেম্বর: জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়াল পানিসাগর মহকুমার জলাবাসা…

ByByReshmi Debnath Sep 6, 2026
Scroll to Top