News Flash

  • Home
  • দিনের খবর
  • Protest:‘দুয়ারে রেশন’-এর বিরোধিতায় খাদ্য ভবনের সামনে তুমুল বিক্ষোভ ডিলারদের
Image

Protest:‘দুয়ারে রেশন’-এর বিরোধিতায় খাদ্য ভবনের সামনে তুমুল বিক্ষোভ ডিলারদের

হুগলি, ১১ জুলাই (হি. স.) : দুয়ারে রেশন নয়, দোকান থেকেই নিতে হবে রেশন। এই দাবি নিয়ে হুগলি জেলা খাদ্য ভবনের সোমবার বিক্ষোভ দেখান রেশন ডিলাররা। এর পাশাপাশি ডিলারদের কমিশন বৃদ্ধি, চটের বস্তার ব্যবহার, ই-পজ মেশিনে স্টক সংক্রান্ত সমস্যা সহ বিভিন্ন দাবি নিয়ে এদিন বিক্ষোভ দেখায় অল বেঙ্গল ফেয়ার প্রাইস শপ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হুগলি জেলা কমিটি।

ডিলারদের দাবি, দুয়ারে রেশন পরিষেবা বজায় রাখতে গিয়ে তাঁদের একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সেই কারণে পুনরায় আগের পদ্ধতিতে রেশন বন্টন চালু করার দাবি নিয়ে এদিন বিক্ষোভ দেখান তাঁরা।রেশন ডিলারদের কমিশন বৃদ্ধি, চটের বস্তার ব্যবহার, ই-পজ মেশিনে স্টক সংক্রান্ত সমস্যা সহ নিয়ে এদিন বিক্ষোভ দেখায় অল বেঙ্গল ফেয়ার প্রাইস শপ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের হুগলি জেলা কমিটি। তাঁদের দাবি, দুয়ারে রেশন পরিষেবা বজায় রাখতে গিয়ে তাঁদের একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সেই কারণে পুনরায় আগের পদ্ধতিতে রেশন বন্টন চালু করার দাবি নিয়ে এদিন বিক্ষোভ দেখান তাঁরা।

একাধিক দাবি-দাওয়া নিয়ে দেশব্যাপী আন্দোলনে নেমেছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সেই সংগঠনের রাজ্য শাখা অল বেঙ্গল ফেয়ার প্রাইস শপ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হুগলি জেলা কমিটি সোমবার জেলা খাদ্য দফতরে বিক্ষোভ কর্মসূচি পালন করে। এর পাশাপাশি খাদ্য দফতরে স্মারকলিপি দেওয়া হয়। মূলত রেশন ডিলারদের কমিশন বৃদ্ধি, চটের বস্তার ব্যবহার, ই-পজ যন্ত্রে মজুত সংক্রান্ত সমস্যা, দুয়ারে রেশন দিতে গিয়ে যে সমস্যা দেখা দিচ্ছে তা দূর করতে হবে এই সমস্ত বিষয়গুলি তুলে ধরা হয় তাঁদের অভিযোগপত্রে।

সংগঠনের জেলা সম্পাদক মৃণাল কান্তি ঘোষ বোস জানান, ”এ রাজ্যে মোট ২০ হাজার ৩৭২ টি ডিলার রয়েছে। প্রত্যেকে বিপদগ্রস্ত হওয়ার কারণেই পথে নামতে বাধ্য হয়েছি। দুয়ারের রেশন দিতে গেলে নির্দিষ্ট পয়সার কমিশন আমাদের দিতে হবে। ট্রায়াল রেশন করে আমাদের যে খরচ হয়েছিল তা আমরা সরকারের কাছে জমা দিয়েছিলাম। কিন্তু সরকার আজও পর্যন্ত নীরব। আগে সরকার সিদ্ধান্ত নিক, ট্রায়াল রেশনে কত শতাংশ কমিশন দেবে। আমরা দুয়ারে রেশন চাইছি না, দোকান থেকেই রেশন দেওয়া হোক। আগে যেভাবে চলছিল, সেভাবেই চলুক এটাই আমরা চাই।”

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top