News Flash

  • Home
  • খেলা
  • Football:অনূর্ধ্ব-‌১৭ বালিকাদের রাজ্য ফুটবল সেমিফাইনালের লাইন আপ তৈরী
Image

Football:অনূর্ধ্ব-‌১৭ বালিকাদের রাজ্য ফুটবল সেমিফাইনালের লাইন আপ তৈরী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই।। তৈরী হয়ে গেলো সেমিফাইনালের লাইন আপ। আজ প্রথম সেমিফাইনালে ত্রিপুরা স্পোর্টস স্কুল খেলবে সিপাহীজলা জেলার বিরুদ্ধে এবং দ্বিতীয় সেমিফাইনালে পশ্চিম জেলা খেলবে উত্তর জেলার বিরুদ্ধে। বিকেলে হবে ফাইনাল ম্যাচ। রাজ্য অনূর্ধ্ব-‌১৭ বালিকাদের ফুটবল প্রতিযোগিতায়। দুদিনব্যাপী রাজ্য আসর শুরু হয় সোমবার। এদিন হয় ৫ টি ম্যাচ। কুলাই মাঠে এদিন ত্রিপুরা স্পোর্টস স্কুল ৯-‌০ গোলে বিধ্বস্ত করে ঊণকোটি জেলাকে। বিজয়ী দলের পক্ষে হ্যাটট্রিক করে মারিনা জমাতিয়া। এছাড়া দুটি করে গোল করে শ্রীয়া দেব, সাইরি ত্রিপুরা এবং শায়শ্রী ত্রিপুরা। দ্বিতীয় ম্যাচে খোয়াই জেলা ৪-‌০ গোলে ধলাই জেলাকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে তানিয়াঐ মজুমদার, ত্রিশা মারাক, গিতা কাইপেং এবং আলিশা দেববর্মা গোল করে। নিউ কুলাই মাঠে পশ্চিম জেলা ২-‌‌০ গোলে দক্ষিণ জেলাকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে নেহা দাস এবং পদমদীতা দেববর্মা গোল করে। অপরদিকে নিউ কুলাই মাঠে উত্তর জেলা ৩-‌০ গোলে গোমতি জেলাকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে শর্মিতা রিয়াং, বিনীতা সিনহা এবং অনিকা রাণী নাথ গোল করে।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026

অ্যাথলেটিক্সকে বিদায় জানালেন এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতের প্রথম হেপ্টাথলিট স্বপ্না বর্মণ

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চোট-আঘাতের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ইতি টেনে অ্যাথলেটিক্স থেকে অবসরের ঘোষণা করলেন এশিয়ান গেমসে হেপ্টাথলনে…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top