News Flash

  • Home
  • প্রধান খবর
  • Agnimitra Paul:হাঁসখালি গিয়ে ক্ষমা চান, মমতাকে টুইটারে অগ্নিমিত্রা
Image

Agnimitra Paul:হাঁসখালি গিয়ে ক্ষমা চান, মমতাকে টুইটারে অগ্নিমিত্রা

কলকাতা, ১১ জুলাই (হি. স.) : “মাননীয়া এবার আপনি কি হাঁসখালির পরিবারটির কাছে ক্ষমা চাইবেন? বাংলার মেয়েদের অপমান করার জন্য ক্ষমা চাইবেন?“

সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে টুইটারে এই মন্তব্য করে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল লেখেন, “হাঁসখালি কাণ্ডে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। তাতে স্পষ্ট বলা আছে মেয়েটিকে সংজ্ঞাহীন করে ধর্ষণ করা হয়েছিল। এরপরে প্রমাণ লোপাট করতে জ্বালিয়ে দেওয়া হয়। গুণধর তৃণমূল নেতার ছেলের নেতৃত্বে এই বর্বরচিত ধর্ষণ হয়েছিল।

হাঁসখালিকাণ্ডে প্রথম চার্জশিট পেশ করেছে সিবিআই। এই চার্জশিটে মোট ৯ জনের নাম রয়েছে। এর মধ্যে রয়েছে ঘটনায় মূল অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতার ছেলের নাম। নাম রয়েছে প্রভাবশালী তৃণমূল নেতারও। চার্জশিটে সিবিআই আদালতে জানিয়েছে, মূলত তিন অভিযুক্ত ঘটনার দিন নাবালিকাকে নেশার দ্রব্য খাইয়ে সংজ্ঞাহীন করে গণধর্ষণ করে। অসুস্থ হয়ে পড়লে পরে তার বাড়ির লোকেদের হুমকি দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া আটকায়। পরদিন সকালে মৃত্যু হয় মেয়েটির। তখন ময়নাতদন্ত না করে দেহ দাহ করে দেয়। রানাঘাট পকসো আদালতে এই চার্জশিট জমা পড়েছে।

মনে আছে আপনি কী বলেছিলেন মাননীয়া? ঘটনার পরে ধর্ষিতা কিশোরীর চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বলেছিলেন, “হাঁসখালিতে যা হয়েছে, রেপ, প্রেগনেন্ট না লাভ অ্যাফেয়ার্স বলবেন? অনেক ঘটনার মধ্যে একটা ছোট ঘটনা ঘটে গেছে। একটা বাচ্চা মেয়ে মারা গেছে। ঘটনাটা খারাপ। কিন্তু গ্রেফতার হয়েছে। কিন্তু প্রথমেই কেন থানায় রিপোর্ট করা হয়নি?”

প্রশ্ন তুললেন, কেন ঘটনার পাঁচদিন পর পুলিসের কাছে অভিযোগ দায়ের করল নির্যাতিতার পরিবার। তিনি বলেন “মেয়েটি মারা গিয়েছে ৫ তারিখে। অভিযোগ জানানো হয়েছে ১০ তারিখে। যদি কারও কোনও অভিযোগ থাকে, তবে ৫ তারিখে অভিযোগ দায়ের করলেন না কেন?”

মেয়েটি ও তার পরিবারের দিকে অভিযোগের আঙুল তুলতে আপনার অসুবিধে হয়নি। তৃণমূল নেতা ও নেতার ছেলের নাম জড়ানোয় পুরো ঘটনা উল্টোদিকে ঘোরানোর চেষ্টা করেছিলেন। এবার আপনি কেন চুপ? আপনার দল কেন চুপ? ধর্ষিতা কিশোরী বাংলার মেয়ে নয়? বিরোধী নেত্রী থাকার সময় ধর্ষণের ঘটনা নিয়ে রাজনীতি করেছেন। ক্ষমতায় আসার পরেও একই রাজনীতি করে চলেছেন। লজ্জা আমাদের। পার্থক্য হলো, আপনার এই জঘন্য রাজনীতি বাংলার মানুষ ধরে ফেলেছে। এর বিচার হবে জনগণের দরবারে।“

Releated Posts

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ কার্গিলের বীরদের শ্রদ্ধা, আত্মনির্ভর প্রতিরক্ষা, মহাকাশে সাফল্য ও পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণের বার্তা মোদীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবসে ১৯৯৯ সালের যুদ্ধে আত্মবলিদানকারী বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ভারতের প্রতিরক্ষা…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top