News Flash

  • Home
  • দিনের খবর
  • Amarnath:অমরনাথ বিপর্যয়ে মৃত বর্ষার দেহ ফিরল বাড়িতে, শোকের আবহ বারুইপুরে
Image

Amarnath:অমরনাথ বিপর্যয়ে মৃত বর্ষার দেহ ফিরল বাড়িতে, শোকের আবহ বারুইপুরে

বারুইপুর, ১১ জুলাই (হি.স.): অমরনাথ যাত্রায় গিয়ে মৃত বারুইপুরের তরুণী বর্ষা মুহুরির মরদেহ ফিরল তাঁর বাড়িতে। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের চক্রবর্তী পাড়ার বাসিন্দা তরুণী বর্ষা মুহুরির দেহ সোমবার ভোররাতে বাড়িতে নিয়ে আসা হয়। দেহ ফেরার পর কান্নায় ভেঙে পড়েন প্রতিবেশীরা। কলকাতা বিমানবন্দরে দেহ নামার পর বারুইপুর পুরসভার ব্যবস্থাপনায় দেহ এলাকায় নিয়ে আসার ব্যবস্থা করা হয়। উপস্থিত ছিলেন পুরসভার ভাইস চেয়ারম্যান গৌতম দাস, কাউন্সিলর বিকাশ দত্ত-সহ আরও কয়েকজন কাউন্সিলর।

গত শুক্রবার অমরনাথের পথে মেঘভাঙা বৃষ্টি ও ভূমিধ্বসের জেরে হড়পা বানে মা নিবেদিতা মুহুরি-কে তলিয়ে যাওয়া থেকে বাঁচাতে গিয়ে ভেসে যান বর্ষা। পড়ে তাঁর দেহ উদ্ধার হয়। রবিবার সন্ধ্যায় রাজ্য সরকারের তরফে শ্রীনগর থেকে বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়। সেই বিমানেই বর্ষার দেহ-সহ বাকিদের ফেরানো হয়। শুক্রবার অমরনাথ গুহার আশপাশে প্রবল বৃষ্টির পর ভেসে যায় পুণ্যার্থীদের অনেকগুলি শিবির। সেই থেকেই দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের বাসিন্দা ওই তরুণী, তাঁর মা ও মামার খোঁজ মিলছিল না। ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে নিখোঁজ থাকায় ভীষণই উদ্বিগ্ন ছিলেন বাড়ির লোকজন। এরপর রবিবার ওই কলেজ ছাত্রীর মৃত্যুসংবাদ পৌঁছয় বাড়িতে।

Releated Posts

ওড়িশায় বিশেষ ভোটার তালিকা সংশোধনের সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন, ১৯ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি জমা দেওয়া যাবে

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ওড়িশায় চলমান বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) কর্মসূচির সময়সীমা…

ByByNews Desk Aug 1, 2026

দেওরিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেফতার দুই দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও লুটের সোনার হার

দেওরিয়া, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের দেওরিয়া জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষের পর দুই ওয়ান্টেড দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার…

ByByNews Desk Aug 1, 2026

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top