News Flash

  • Home
  • দিনের খবর
  • Amarnath:ফের শুরু অমরনাথ যাত্রা, উজ্জীবিত পুণ্যার্থীরা জানালেন ভগবান শিবের দর্শন তাঁরা করবেনই
Image

Amarnath:ফের শুরু অমরনাথ যাত্রা, উজ্জীবিত পুণ্যার্থীরা জানালেন ভগবান শিবের দর্শন তাঁরা করবেনই

শ্রীনগর, ১১ জুলাই (হি.স.): প্রাকৃতিক বিপর্যয়ের রোষ সামলে ফের শুরু হয়েছে অমরনাথ যাত্রা। মেঘভাঙা বৃষ্টির কারণে ৩ দিন সাময়িকের জন্য স্থগিত থাকার পর, সোমবার সকালে নুনওয়ান পহেলগাম এলাকা থেকে শুরু হয়েছে তীর্থযাত্রা। জম্মুর মূল শিবির (বেস ক্যাম্প) থেকেও তীর্থযাত্রীদের একটি দল রওনা দিয়েছে এদিন। পুণ্যার্থীরা এদিন জানিয়েছেন, ভগবান ভোলে বাবার দর্শন তাঁরা করবেনই। বাবা ভোলের ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। অমরনাথ যাত্রা পুনরায় শুরু হওয়ায় আমরা খুশি।”

গত শুক্রবার মেঘ ভাঙা বৃষ্টির জেরে বড়সড় বিপর্যয় ঘটে অমরনাথ যাত্রায়। মৃত্যু হয়েছে ১৬ জনের। এখনও অন্তত ৪০ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। ঘটনাস্থল থেকে ১৫ হাজার তীর্থযাত্রীকে সরানো হয়েছে। এখন আবহাওয়ার অনেকটাই উন্নতি হয়েছে, তা পুনরায় শুরু হয়েছে অমরনাথ যাত্রা। যাত্রীদের সুবিধার্থে নিরন্তর পরিশ্রম করে চলেছে বিভিন্ন বাহিনী। অমরনাথ ভক্তদের সুবিধার্থে গুহার দিকে যাওয়ার জন্য একটি সিঁড়িও তৈরি করা হয়েছে।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top