News Flash

  • Home
  • দিনের খবর
  • Mamata Banerjee:মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে পাহাড়ে তৎপরতা
Image

Mamata Banerjee:মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে পাহাড়ে তৎপরতা

দার্জিলিং, ১১ জুলাই (হি. স.) : সোমবার চারদিনের পাহাড় সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে স্বাগত জানাতে এই মুহূর্তে পাহাড়ে তৎপরতা তুঙ্গে।

এদিন বেলা আড়াইটে নাগাদ বিশেষ বিমানে বাগডোগরা বিমানবন্দরে নেমে মুখ্যমন্ত্রী পৌঁছে যাবেন শৈল শহর দার্জিলিংয়ে। থাকবেন দার্জিলিংয়ের রিচমন্ড হিলে। বৃহস্পতিবার পর্যন্ত তাঁর দার্জিলিংয়ে থাকার কথা রয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবার পাহাড়ে জিটিএ-র শপথগ্রহণ অনুষ্ঠান। সেখানেই তাঁরে উপস্থিত থাকার কথা।

দার্জিলিংয়ে ম্যাল জিটিএ-র শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য চলছে চূড়ান্ত পর্বে প্রস্তুতি। বুধবার নেপালী কবি আচার্য ভানু ভক্তের জন্মজয়ন্তী। ম্যালের চৌরাস্তায় জন্মজয়ন্তী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর থাকার কথা রয়েছে। এছাড়াও বুধ ও বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠক করবেন তিনি। এই বৈঠকে পাহাড়ের সামগ্রিক পরিস্থিতির উপর পর্যালোচনা করবেন বলে সূত্রের খবর। ১২ই জুলাই মুখ্যমন্ত্রীর সামনেই দার্জিলিংয়ের ম্যালের চৌরাস্তায় জিটিএ-র নবনির্বাচিত ৪৫ জন সদস্য শপথ নেবেন। অনিত থাপা দুদিন আগেই কলকাতায় গিয়ে মুখ্যমন্ত্রীকে শপথ গ্রহণ অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে বাগডোগরা বিমানবন্দর থেকে রোহিনী হয়ে কার্শিয়াং পর্যন্ত রাস্তার দুই ধারে পাহাড়বাসী পুষ্পবৃষ্টি ও খাদা পরিয়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাবেন। এরপরে কার্শিয়াং থেকে দার্জিলিং যাওয়ার পথেও পাহাড়বাসী মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য তৈরি। গোটা রাস্তার দুধারে লাগানো হয়েছে অসংখ্য ফ্লেক্স-ব্যানার। সদ্য নির্বাচিত শিলিগুড়ি মহকুমা পরিষদের জয়ী প্রার্থীদের সঙ্গে দেখা করার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রীর। এই পাহাড় সফর রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। পাহাড়ে জিটিএতে এককভাবে সংখা গরিষ্ঠতা পেয়েছে তৃণমূলের শরিক দল অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতন্ত্র মোর্চা। এক্ষেত্রে আগামী দিনের পাহাড়ের ভবিষ্যৎ কী, পাহাড়ে তৃণমূল কীভাবে চলবে, সবকিছু নির্ভর করছে মুখ্যমন্ত্রীর এই সফরের উপর। সমগ্র পাহাড়বাসী তাকিয়ে মুখ্যমন্ত্রীর এই সফরের দিকে।

Releated Posts

ওড়িশায় বিশেষ ভোটার তালিকা সংশোধনের সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন, ১৯ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি জমা দেওয়া যাবে

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ওড়িশায় চলমান বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) কর্মসূচির সময়সীমা…

ByByNews Desk Aug 1, 2026

দেওরিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেফতার দুই দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও লুটের সোনার হার

দেওরিয়া, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের দেওরিয়া জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষের পর দুই ওয়ান্টেড দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার…

ByByNews Desk Aug 1, 2026

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top