News Flash

  • Home
  • দিনের খবর
  • Amarnath:অমরনাথ বিপর্যয়ে অন্ধ্রপ্রদেশের ৩৫ জন যাত্রী নিখোঁজ, দুই মহিলার মৃতদেহ উদ্ধার
Image

Amarnath:অমরনাথ বিপর্যয়ে অন্ধ্রপ্রদেশের ৩৫ জন যাত্রী নিখোঁজ, দুই মহিলার মৃতদেহ উদ্ধার

শ্রীনগর, ১১ জুলাই ( হি.স.) : জম্মু ও কাশ্মীরের পবিত্র অমরনাথ গুহার কাছে মেঘভাঙা বৃষ্টির জেরে অন্ধ্র প্রদেশ থেকে নিখোঁজ তীর্থযাত্রীর সংখ্যা বেড়ে ৩৫ এ দাঁড়িয়েছে। এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে অন্ধ্রপ্রদেশের রাজামহেন্দ্রভরমের দুই মহিলাও রয়েছেন। দুর্ঘটনার বিষয়ে একটি হেল্পলাইনও চালু করেছে সরকার। রাজ্যের জনগণকে সাহায্য করতে এবং জম্মু সরকারের সঙ্গে সমন্বয় করতে সরকার একজন আধিকারিককে শ্রীনগরে পাঠানো হয়েছে।

সোমবার রাজ্য সরকার এক বিবৃতি জারি করে বলেছে, রাজ্য থেকে এখনও পর্যন্ত ৮৪ জন তীর্থযাত্রী নিরাপদ। এই যাত্রীরা তাদের পরিবার এবং সরকারি আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেছেন। রবিবার রাজ্য সরকার জানিয়েছিল, অমরনাথ দুর্ঘটনাতে রাজামহেন্দ্রভরমের দুই মহিলার সন্ধান পাওয়া যায়নি। পরে নিশ্চিত হওয়া যায় ওই দুই মহিলাই মারা গেছেন। তাদের পরিচয় অন্ধ্রপ্রদেশের রাজা মহেন্দ্রবরম সুধা ও পার্বতী হিসেবে। এর মধ্যে সুধার মৃতদেহ শ্রীনগরের মর্গে এবং পার্বতীর দেহ নয়াদিল্লিতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস রয়েছে।
তিনি বলেন, রাজ্যের ৩৫ জন এখনও নিখোঁজ রয়েছেন। তাদের স্বজনরা সরকারের কাছে ফোন করে জানিয়েছেন, তাদের স্বজনদের সন্ধান পাওয়া যাচ্ছে না। এর মধ্যে নেলোরের দুটি গ্রুপের ২৯ জন সদস্য, এলুরুর দুই ব্যক্তি, রাজামহেন্দ্রভারমের একটি পরিবারের তিনজন এবং তনুকুর কাছে উন্দ্রজাভারমের একটি পরিবার রয়েছে।

Releated Posts

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026

বিবাহিত কন্যাকে করুণাভিত্তিক চাকরি থেকে বঞ্চিত করা যাবে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): শুধু বিবাহিত হওয়ার কারণে কোনও কন্যাকে করুণাভিত্তিক (কমপ্যাশনেট) নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে…

ByByNews Desk Jul 31, 2026

ওয়াকফ সম্পত্তিতে অনিয়মের প্রমাণ জমা, সমাজবাদী পার্টির বিরুদ্ধে হুমকির অভিযোগ শাহাবুদ্দিন রাজভির

বেরেলি, ৩১ জুলাই (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মৌলানা শাহাবুদ্দিন রাজভি বেরেলভি সমাজবাদী পার্টি (এসপি)-র সঙ্গে যুক্ত…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top