News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Road:রইস্যাবাড়ি যাওয়ার রাস্তা বেহাল অবস্থায়, হেলদোল নেই কর্তৃপক্ষের
Image

Road:রইস্যাবাড়ি যাওয়ার রাস্তা বেহাল অবস্থায়, হেলদোল নেই কর্তৃপক্ষের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই৷৷ ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার রইস্যাবাড়ি যাওয়ার রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়েছে৷ এই রাস্তাটিকে কামধেনু হিসেবে ব্যবহার করছে একাংশের শাসক দলীয় নেতা এবং ঠিকাদাররা৷ সংস্কারের নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে৷ অথচ রাস্তাটি সঠিকভাবে সংস্কার করা হচ্ছে না৷ এ বিষয়ে এলাকাবাসী রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন৷ গন্ডাছড়া মহকুমা অন্তর্গত রইস্যাবাড়ি রাস্তা দীর্ঘ ৫   বছর ধরে বেহাল দশায় পড়ে রয়েছে৷   এলাকাবাসীরা জানায় এই রাস্তা দিয়ে সমস্ত এলাকাবাসী চলাচল করেন৷ এই রাস্তা দিয়ে রইস্যাবাড়ি ব্লকের কর্মকর্তা ও অফিসের কর্মকর্তা সহ শিক্ষক কর্মচারীরা যাতায়াত করেন৷ কেউ অসুস্থ হয়ে পড়লে এই রাস্তা দিয়েই রোগীদের হাসপাতালে নিয়ে যেতে হয়৷ রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় জটিল সমস্যার সৃষ্টি হয়েছে৷ প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় নেতারা এসব বিষয়ে সম্পূর্ণভাবে অবগত থাকা সত্ত্বেও রাস্তাটির সংস্কারের জন্য কোন উদ্যোগ গ্রহণ করছেন না৷ তাতে স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে৷ এলাকাবাসী  জানায় এই রাস্তা খুবই ধীর গতিতে নিম্ন মানের ইট, বালু দিয়ে নির্মাণ করা হচ্ছে  গন্ডাছড়া মহকুমার অন্তর্গত পি ডব্লিউ ডি দপ্তরের কোন হেলদোল নেই৷ রইস্যাবাড়ি  ব্লকের কর্মকর্তা, শিক্ষক হইতে সকল কর্মচারী এই রাস্তা দিয়ে চলাফেরা করে৷ কিন্তু এই রাস্তা সংস্কারের ব্যাপারে কথা জিজ্ঞেস করলে স্থানীয় নেতা এবং প্রশাসনের কর্মকর্তারা বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন৷ এলাকাবাসী আর জানায় ,এই রাস্তা নির্মাণের ক্ষেত্রে ব্যাপক দূর্নীতি হচ্ছে৷  তারা  জানায় বর্তমান শাসক দল ২০১৮ সালে বিধানসভা নির্বাচনের আগে  প্রতিশ্রুতি দিয়েছে এই রাস্তা ভালোভাবে নির্মাণ করে দেওয়া হবে৷ক্ষমতায় এসে এখন বর্তমান শাসক দলের নেতা বাবুদের কোন হেলদোল নেই৷ এলাকাবাসীরা জানায় রাস্তা সংস্কারের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের সঙ্গে  কয়েকজন শাসক দলের নেতা বাবুরা এই দূর্নীতির সঙ্গে জড়িত রয়েছে৷ বর্তমান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার দৃষ্টি আকর্ষণ করার দরকার বলে জানায় এলাকাবাসীরা৷  এই রাস্তার অবস্থা এখন কৃষি জমির মত৷ এখন দেখার বিষয় ২০২৩ বিধানসভা নির্বাচনের আগে রাস্তাটির সংস্কার কাজ সম্পন্ন করা হয় কিনা৷  অবিলম্বে রাস্তাটি সংস্কারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা না হলে এলাকাবাসী বৃহত্তর আন্দোলনে শামিল হবেন বলে জানিয়েছেন৷

Releated Posts

১০৯৮-এ ফোন করে নিজের বাল্যবিবাহ রুখল নাবালিকা, ঊনকোটিতে চাইল্ড লাইনের তৎপরতা

কৈলাসহর, ২১ জুন : পরিবারের উদ্যোগে জোরপূর্বক বিয়ের আয়োজন করা হচ্ছিল। কিন্তু সাহস ও সচেতনতার পরিচয় দিয়ে শেষ…

ByByNews Desk Jun 21, 2026

‘স্বাস্থ্যই সর্বশ্রেষ্ঠ সম্পদ’—আন্তর্জাতিক যোগ দিবসে বার্তা মন্ত্রী সুধাংশু দাসের

কৈলাশহর, ২১ জুন : “আরোগ্যং পরমং ভাগ্যং, স্বাস্থ্যং সর্বার্থসাধনম্”— এই মন্ত্রকে সামনে রেখে ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে…

ByByNews Desk Jun 21, 2026

‘যোগ শুধু ব্যায়াম নয়, সুস্থ ও সুষম জীবনের পথ’—আন্তর্জাতিক যোগ দিবসে রাম প্রসাদ পালের বার্তা

আগরতলা, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে যোগের গুরুত্ব তুলে ধরে সকলকে নিয়মিত যোগচর্চার আহ্বান জানালেন ত্রিপুরা…

ByByNews Desk Jun 21, 2026

বিশালগড়ে আন্তর্জাতিক যোগ দিবস পালন, যোগচর্চায় সুস্থ জীবনের বার্তা বিধায়ক সুশান্ত দেবের

বিশালগড়, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিশালগড় মণ্ডলের উদ্যোগে আয়োজিত যোগ শিবিরে অংশগ্রহণ করে সুস্থ ও…

ByByNews Desk Jun 21, 2026
Scroll to Top