News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Dismissed From Service:ডিমা হাসাওয়ে চিকিৎসক সহ মোট নয় স্বাস্থ্যকর্মীকে চাকরি থেকে বরখাস্ত
Image

Dismissed From Service:ডিমা হাসাওয়ে চিকিৎসক সহ মোট নয় স্বাস্থ্যকর্মীকে চাকরি থেকে বরখাস্ত

হাফলং (অসম), ১০ জুলাই (হি.স.) : কর্তব্যে গাফিলাতির অভিযোগে ডিমা হাসাও জেলায় চাকরি থেকে সাময়িক বরখাস্ত হলেন এক চিকিৎসক সহ মোট নয়জন স্বাস্থ্যকর্মী। ডিমা হাসাও জেলার মাইবাং মহকুমার অন্তর্গত খেপ্রে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডা. জেসি নিয়ান, থাংজাও সুনতাক, ফার্মাসিস্ট মুস্তাক আহমেদ, ফার্মাসিষ্ট এসআর লস্কর, এএনএম উষা লাংথাসা, এএনএম, নেইজাহাট সাংসন, জিএনএম খাইসমাই লাংথাসা, জিএনএম নিলজৌনেম লৌজেম এবং চতুর্থ শ্রেণির স্বাস্থ্যকর্মী প্রনেন লংমাইলাই ও জিনখাপাও সাংসনকে চাকরি থেকে বরখাস্ত করেছেন জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম-অধিকর্তা ডা. কল্পনা কেম্প্রাই।

উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অধীনস্থ স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত পার্বত্য পরিষদের কার্যনির্বাহী সদস্য স্যামুয়েল সাংসনের অনুমোদনক্রমে আজ রবিবার এই নয়জন স্বাস্থ্যকর্মীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ জারি করেছেন স্বাস্থ্য বিভাগের যুগ্ম-অধিকর্তা ডা. কল্পনা। তাঁদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলাতি ও নিজের কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ রয়েছে।

স্বাস্থ্য বিভাগের যুগ্ম-অধিকর্তা তাঁর নির্দেশে লিখেছেন, এই নয় স্বাস্থ্য কর্মীর বিরুদ্ধে যতদিন পর্যন্ত বিভাগীয় তদন্ত সম্পূর্ণ হচ্ছে না ততদিন বরখাস্তের নির্দেশ বলবৎ থাকবে।

উল্লেখ্য, রাজ্য সরকার সমগ্র রাজ্যের প্রতিটি জেলায় ও গ্রামঞ্চলে স্বাস্থ্য পরিষেবা উন্নত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেও ডিমা হাসাও জেলার গ্রামঞ্চলে সাধারণ মানুষ উন্নত স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রতি মাসে বেতন নিয়েও গ্রামঞ্চলে বহু স্বাস্থ্যকর্মী নিজের কর্মস্থলে অনুপস্থিত থাকেন দিনের পর দিন। গত ৬ জুলাই উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গারলোসা এবং পার্বত্য পরিষদের দুই কার্যনির্বাহী সদস্য বিশ্বজিৎ দাওলাগাপু ও রতন জারামবুসা খেপ্রে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করার পরই রবিবার ডিমা হাসাও জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ চিকিৎসক সহ মোট নয়জন স্বাস্থ্যকর্মীকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ জারি করেছে।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top