News Flash

  • Home
  • খেলা
  • Udaipur:উদয়পুরে প্রসেনজিৎ স্মৃতি ক্রিকেটের ফাইনালে রবিবার রাজারবাগ-বিবেক সংঘ
Image

Udaipur:উদয়পুরে প্রসেনজিৎ স্মৃতি ক্রিকেটের ফাইনালে রবিবার রাজারবাগ-বিবেক সংঘ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই।। খেতাবি লড়াই বলে কথা। একদিকে রাজারবাগ প্লে সেন্টার এবং অপরদিকে বিবেক সংঘ। চ্যাম্পিয়নের শিরোপা পেতে দুই দলই মরিয়া। আয়োজক উদয়পুর ক্রিকেট এসোসিয়েশন। প্রসেনজিৎ স্মৃতি সিনিয়র ক্লাব ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে। খেলা হবে জামজুরি মাঠে। সকাল ৯টা থেকে শুরু হওয়ার কথা রয়েছে। রবিবার, ছুটির দিন হওয়ার কারণে আগামীকাল মাঠে ফাইনাল ম্যাচ দেখতে প্রচুর দর্শকের আগমন ঘটবে বলে উদ্যোক্তারা আশাবাদী। উল্লেখ্য, গত ৭ এপ্রিল থেকে ৮ দলীয় এই টুর্নামেন্ট আরও আগেই শেষ হওয়ার কথা ছিল। কিন্তু লাগাতর বৃষ্টিসহ অনিবার্য কিছু কারণে টুর্নামেন্টে বিঘ্ন ঘটায়, আগামীকাল ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে তা শেষ হচ্ছে। ৬ জুলাই প্রথম সেমিফাইনালে রাজারবাগ প্লে সেন্টার লো-স্কোরিং একটি সাদামাটা ম্যাচে প্রতিপক্ষ রিক্রিয়েশন সেন্টার-কে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে। দু’দিন বাদে ৮ জুলাই, দ্বিতীয় সেমিফাইনালে বিবেক সংঘও একই রকম লো-স্কোরিং অপর এক ম্যাচে প্রতিপক্ষ কিল্লা বরক কোচিং সেন্টার-কে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে। বলা বাহুল্য, গত ৩০ এপ্রিল লিগ পর্যায়ের খেলায় রাজারবাগ প্লে সেন্টার এবং বিবেক সংঘ পরস্পরের মুখোমুখি হয়েছিল। তাতে রাজারবাগ প্লে সেন্টার টসে হারলেও প্রথমে ব্যাটিং-এর সুযোগ পেয়ে ৪২.২ ওভারে সব কটি উইকেট হারিয়ে ২০৮ রান সংগ্রহ করে। জবাবে বিবেক সংঘ ৩৩.২ ওভার খেলে ১০৩ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। ব্যক্তিগত ৪৭ রানের ইনিংস এবং দুই উইকেট প্রাপ্তির সুবাদে রানা দত্ত পেয়েছিল ম্যাচের সেরার খেতাব। রাজার বাগ প্লে সেন্টার ১০৫ রানের ব্যবধানে ওই ম্যাচে জয়লাভ করেছিল। আগামীকাল চূড়ান্ত খেলায় কোন দল জয়ের হাসি হাসে, সেটাই এখন দেখার বিষয়।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top