News Flash

  • Home
  • দেশ
  • Pm Modi: ১২ জুলাই পাটনা ও দেওঘর যাচ্ছেন মোদী, একগুচ্ছ কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর
Image

Pm Modi: ১২ জুলাই পাটনা ও দেওঘর যাচ্ছেন মোদী, একগুচ্ছ কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৯ জুলাই (হি.স.): আগামী ১২ জুলাই, মঙ্গলবার বিহারের পাটনা ও ঝাড়খণ্ডের দেওঘর যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই শহরে একগুচ্ছ কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। ১২ জুলাই দুপুর ১.১৫ মিনিট নাগাদ দেওঘরে ১৬ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ২.৪০ মিনিট নাগাদ বাবা বৈদ্যনাথ মন্দিরের দর্শন ও পূজার্চনা করবেন তিনি। দেওঘর বিমানবন্দরের উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী। ৪০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই বিমানবন্দর।

দেওঘর সফর শেষে সন্ধ্যা ৬টা নাগাদ পাটনায় বিহার বিধানসভার শতবর্ষ উদযাপনের সমাপনী অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি শতাব্দী স্মৃতিস্তম্ভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, যা বিহার বিধানসভার শতবর্ষ স্মরণে তৈরি করা হয়েছে। বিধানসভা মিউজিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে বিধানসভা অতিথি ভবনের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

Releated Posts

মাদ্রাসা নিয়ে তসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা এআইএমপিএলবি-এর

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড (এআইএমপিএলবি) মঙ্গলবার বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের মাদ্রাসা সম্পর্কে…

ByBySandeep Biswas Aug 4, 2026

বাঁকিপুরে জয় নয়, বিজেপির পরাজয়ই বড় বার্তা: প্রশান্ত কিশোর

পাটনা, ৪ আগস্ট (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের ফলকে জন সুরাজ পার্টির জয়ের চেয়ে বিজেপির পরাজয় হিসেবেই বেশি…

ByByNews Desk Aug 4, 2026

পাঞ্জাব ভোটের আগে রাজনৈতিক দলগুলিতে অনুপ্রবেশের ছক আইএসআই-এর? গোয়েন্দাদের সতর্কবার্তা

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মূলধারার রাজনৈতিক দলগুলিতে খালিস্তানপন্থী সমর্থকদের অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা…

ByByNews Desk Aug 4, 2026

মন্ত্রীদের ছেলেদের ‘হানিট্র্যাপে’ ফেলার ছক? জইশ-যোগে ধৃত চক্রের তদন্তে নতুন তথ্য, খতিয়ে দেখছে পশ্চিমবঙ্গ এসটিএফ

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর হাতে ধরা পড়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-যোগের সন্দেহভাজন একটি মডিউলের তদন্তে…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top