News Flash

  • Home
  • খেলা
  • Football:কিল্লা ফুটবলে মানিকের হ্যাটট্রিক, তুইরুপা কামির জয় অব্যাহত

Football:কিল্লা ফুটবলে মানিকের হ্যাটট্রিক, তুইরুপা কামির জয় অব্যাহত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই।। জয় অব্যহত রাখলো তুইরূপা কামি দল। বিধ্বস্ত করলো খুমপুই কামি দলকে। পিত্রা কামি সুপার কাপ ফুটবল প্রতিযোগিতায়। খেলা হচ্ছে পিত্রা কামি স্কুল মাঠে। আসরের উদ্যোক্তা হোলি অ্যাসোসিয়েশন (‌পিত্রা কামি ক্লাব)‌। শনিবার ম্যাচের শুরু থেকেই বল দখলের লড়াইয়ে একক আধিপত্য দেখাতে থাকেন তুইরূপা কামি দলের ফুটবলাররা। দলকে আক্রমণে নেতৃত্ব দেন মানিক জমাতিয়া। ম্যাচে হ্যাটট্রিকও করেন মানিক। আসরে এটি দ্বিতীয় হ্যাটট্রিক। তুইরূপা কামি দল জয়লাভ করে ৬-‌০ গোলে। বিজয়ী দলের পক্ষে এছাড়া গোল করেন সাধন জমাতিয়া, সঞ্জয় জমাতিয়া এবং সমীর জমাতিয়া। খেলা পরিচালনা করেন কৃষ্ণ উদয় জমাতিয়া। প্রসঙ্গত:‌ আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ পাবে যথাক্রমে ৫০ এবং ৩০ হাজার টাকা। এছাড়া থাকছে আকর্ষনীয় পুরস্কার।  ‌

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top