News Flash

  • Home
  • দিনের খবর
  • Amartya Sen:অমর্ত্য সেনের দ্রুত আরোগ্য কামনায় মমতা বন্দ্যোপাধ্যায়
Image

Amartya Sen:অমর্ত্য সেনের দ্রুত আরোগ্য কামনায় মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ৯ জুলাই (হি. স.) : অসুস্থ অমর্ত্য সেনের দ্রুত আরোগ্য কামনা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে ছোট্ট বার্তায় মমতা লিখেছেন, “শ্রদ্ধেয় অমর্ত্য দা, আমরা সকলেই আন্তরিক ভাবে প্রার্থনা করছি, আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।“

করোনা আক্রান্ত নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। দিন কয়েক আগেই বিদেশ থেকে শান্তিনিকেতনের পৈতৃক বাড়ি ‘প্রতীচী’তে ফিরেছেন তিনি। সূত্রের খবর, বেশ কিছু দিন ধরে অসুখে ভুগছিলেন। তাঁর বার্ধ্যক্যজনিত অসুখ রয়েছে। তবে চিকিৎসকের পরামর্শ মেনে বাড়িতেই করোনা পরীক্ষা করেছিলেন তিনি। সেখানে তাঁর কোভিড পজিটিভ আসে বলে খবর।

চিকিৎকের পরামর্শ মেনে, বাড়িতেই রয়েছেন অমর্ত্য। আগামী সোমবার তাঁর আবার করোনা পরীক্ষা করা হবে বলে খবর। করোনার কারণে বাইরে খুব একটা দেখা যায়নি অশীতিপর অর্থনীতিবিদকে। শান্তিনিকেতনের পৈতৃক বাড়িতেই তিনি প্রায় দু’বছর আসেননি। সূত্রের খবর, গত শনিবার শান্তিনিকেতনে আসেন অমর্ত্য। তার মধ্যে তাঁর এই অসুস্থতার খবর।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top