News Flash

  • Home
  • দিনের খবর
  • Arrested: বারামুল্লায় হাইব্রিড লস্কর জঙ্গি গ্রেফতার, সন্ত্রাসীর কাছে মিলল পিস্তল ও গোলাবারুদ
Image

Arrested: বারামুল্লায় হাইব্রিড লস্কর জঙ্গি গ্রেফতার, সন্ত্রাসীর কাছে মিলল পিস্তল ও গোলাবারুদ

শ্রীনগর, ৯ জুলাই (হি.স.): জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলায় কুখাস্ত এক হাইব্রিড জঙ্গিকে গ্রেফতার করল সুরক্ষা বাহিনী। শনিবার সকালে কাশ্মীর পুলিশের মুখপাত্র জানিয়েছেন, ধৃত সন্ত্রাসীর কাছ থেকে পাওয়া গিয়েছে পিস্তল, পিস্তলের ম্যাগাজিন, সাতটি গুলি। সক্রিয়ভাবে সন্ত্রাসী কার্যকলাপে রসদ সরবরাহে জড়িত ছিল ওই জঙ্গি, পাশাপাশি পাকিস্তানি সন্ত্রাসী সাইফুল্লাহ এবং আবু জারারের সঙ্গে তার যোগাযোগ ছিল।”

পুলিশ জানিয়েছে, হাইব্রিড সন্ত্রাসীর সফল গ্রেফতারি জঙ্গি ষড়যন্ত্র রুখতে পেরেছে এবং পিআরআই সদস্য এবং অ-স্থানীয়দের উপর সাম্প্রতিক বিভিন্ন হামলার জন্য দায়ী মডিউলটি নিশ্চিহ্ন করার ক্ষেত্রে একধাপ সাফল্য মিলেছে। নারবাল এবং রেনজির মধ্যে জাতীয় সড়কে আইইডি হামলা ও সন্ত্রাসী কার্যকলাপে রসদ সরবরাহে জড়িত ছিল এই জঙ্গি। পুলিশের মুখপাত্র আরও জানিয়েছেন, পুলিশ ও সেনাবাহিনীর ২৯ রাষ্ট্রীয় রাইফেলসের যৌথ অভিযানে মহম্মদ ইকবাল ভাট নামে ওই হাইব্রিড লস্কর জঙ্গিকে পাকড়াও করা হয়েছে।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top