News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Rain:বৃষ্টিতে টেপানিয়ার কৃষকদের ফসলের ব্যাপক ক্ষতি
Image

Rain:বৃষ্টিতে টেপানিয়ার কৃষকদের ফসলের ব্যাপক ক্ষতি

আগরতলা, ৯ জুলাই৷৷ সাম্প্রতিক বৃষ্টিপাতে রাজ্যের বিভিন্ন স্থানে কৃষি জমিতে জল জমে যাওয়ায় কৃষকদের ফসলের মারাত্মক ক্ষতি হয়েছে৷ ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় আর্থিক সাহায্য প্রদানের জন্য জোরালো দাবি উঠেছে৷ বৃষ্টিপাতের ফলে কৃষি জমিতে জল জমে কৃষকদের ফসল মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ক্ষতিগ্রস্ত কৃষকরা এখনো পর্যন্ত সরকারিভাবে কোন ধরনের আর্থিক সাহায্য পায়নি৷ তাতে কৃষকরা আরো অসহায় হয়ে পড়েছেন৷ ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য রাজ্য সরকার এবং কৃষি দপ্তরের কাছে দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা৷ গত কয়েকদিন ব্যাপক ঝড়-বৃষ্টিতে উদয়পুর মহকুমার টেপানিয়া ছাতারিয়া এলাকার কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে৷ 

ছাতারিয়া এলাকার কৃষক সন্তোষ দাস জানান,  গত বেশ কিছুদিন ধরে সারা রাজ্যের সঙ্গে উদয়পুর মহকুমারও ব্যাপক ঝড় ও বৃষ্টি হয়েছে৷ ফলে ছাতারিয়া এলাকায় বেশ কয়েকশো কৃষকের জমির ফসলের মারাত্মক  ক্ষতি হয়েছে৷ এলাকাটি এমনিতেই কৃষি প্রধান এলাকা বলে পরিচিত৷ কৃষক সন্তোষ দাস জানান উনার জমিতে এবং পাশের জমিতে কৃষকরা মরিচ, কারকল, ঝিঙ্গা, করলা, চালকুমর সহ অন্যান্য সবজির প্রচুর ক্ষতি হয়েছে৷ 

রাজ্য সরকারের এক আধিকারিক একদিনের জন্য এলাকা পরিদর্শনে গেলেও কৃষকদের সাথে কোন কথা হয়নি৷ কৃষকরা রাজ্য সরকারের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছে রাজ্য সরকার যেন কৃষকদের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়৷ যাতে করে কৃষকরা আবার জমিতে কৃষিজাত ফসল উৎপাদন করে বেঁচে থাকতে পারে৷ এই আবেদন রেখেছেন ছাতারিয়া এলাকার কৃষকরা৷ জল জমে কৃষি জমির ফসল নষ্ট হয়ে যাওয়া কৃষকদের আর্থিক সাহায্যের জন্য রাজ্য সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ না করলে ওইসব কৃষকরা জীবন জীবিকা নিয়ে জটিল সমস্যার সম্মুখীন হবে৷ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top