News Flash

  • Home
  • ত্রিপুরা
  • DYFI’s Rally :চার দফা দাবীতে আগরতলা শহরে ডিওয়াইএফআইয়ের মিছিল
Image

DYFI’s Rally :চার দফা দাবীতে আগরতলা শহরে ডিওয়াইএফআইয়ের মিছিল

আগরতলা, ৯ জুলাই৷৷ ছাত্র যুবকদের চার দফা গুরুত্বপূর্ণ দাবিতে শনিবার আগরতলা শহরে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠিত করেছে ডি ওয়াই এফ আই এবং টি ওয়াই এফ৷ মিছিলটি ছাত্র যুব ভবনের সামনে থেকে শুরু করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার পর গত সাড়ে চার বছরে রাজ্যের বেকার যুবক যুবতীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং প্রতারণা করা হয়েছে৷ কাজ খাদ্য এবং কর্মসংস্থানের অভাবে বেকার যুবক-যুবতীরা দিশেহারা হয়ে পড়েছে৷ ক্ষমতায় আসার আগে বিজেপি রাজ্যের জনগণকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল সেইসব প্রতিশ্রুতি পালন করছে না৷ 

উদ্ভূত পরিস্থিতিতে বাম যুব সংগঠন ডি ওয়াই এফ আই এবং টি ওয়াই এফ রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনে শামিল হওয়ার উদ্যোগ গ্রহণ করেছে৷ এর অঙ্গ হিসেবেই শনিবার রাজধানীর আগরতলা শহরে চার দফা দাবিকে সামনে রেখে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়৷ মিছিলটি ছাত্র যুব ভবনের সামনে থেকে শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ মিছিলে অংশ নিয়ে ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক চার দফা দাবি সামনে তুলে ধরে বিস্তারিত বক্তব্য রাখেন৷ তিনি বলেন গত বছর আগস্ট মাসে জেআরবিটি পরীক্ষা গ্রহণ করা হয়েছিল৷ কোন এক অজ্ঞাত কারণে এখনো পর্যন্ত এই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়নি৷ অবিলম্বে জেআরবিটি পরীক্ষার ফলাফল ঘোষণা করে তাদেরকে নিয়োগের ব্যবস্থা করার দাবী জানিয়েছেন তিনি৷ শিক্ষকের অভাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে বলে তিনি অভিযোগ করেন৷ 

টেট উত্তীর্ণ বেকারদের নিয়োগের ব্যবস্থা করা হচ্ছে না৷ টেট উত্তীর্ণ প্রত্যেক বেকার কে একসঙ্গে নিয়োগের ব্যবস্থা করার জন্য তিনি জানিয়েছেন৷ এছাড়া বছরের দুবার টেট পরীক্ষা গ্রহণের জন্য দাবি জানানো হয়৷ রাজ্যের স্বাস্থ্যপরিষেবার মান তলানিতে এসেছে বলেও তিনি অভিযোগ করেন৷ অবিলম্বে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক নার্স ও অন্যান্য টেকনিশিয়ান নিয়োগ করে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নের জন্য সংগঠনের রাজ্য সভাপতি দাবী জানিয়েছেন৷ পলাশ বাবু বলেন বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে চাকুরিচ্যুত ১০৩২৩ শিক্ষকদের প্রতিশ্রুতি দিয়েছিল তারা ক্ষমতায় আসলে প্রয়োজন হলে সংবিধান সংশোধন করে তাদেরকে নিয়োগের ব্যবস্থা করা হবে৷ কিন্তু ক্ষমতায় আসার পর সাড়ে চার বছর অতিক্রান্ত হলেও চাকুরিত ১০৩২৩ শিক্ষকদের সমস্যার সমাধানের কোন উদ্যোগ নেয়নি সরকার৷ অবিলম্বে তাদেরকে স্থায়ীভাবে নিয়োগের ব্যবস্থা করার জন্য তিনি জোরালো দাবি জানিয়েছেন৷
অবিলম্বে এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে ডি ওয়াই এফআই এবং টি ওয়াই এফ রাজ্য জুড়ে আরো বৃহত্তর আন্দোলনে শামিল হবে বলে জানানো হয়৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top