News Flash

Image

রাজ্যে এবিভিপি-র প্রতিষ্ঠা দিবস উদযাপিত

আগরতলা, ৯ জুলাই : অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ৭৪ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হলো শনিবার। এদিন খয়েরপুর নগর শাখার উদ্যোগে রেশম বাগান স্কুলে বিদ্যার্থী পরিষদের পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়েছে। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক  প্রীতম পাল সহ অন্যান্য কর্মকর্তারা।

তিনি জানান, প্রতি বছরের মতো এ বছরও বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। তাঁর দাবি, রাজ্যের চারটি জায়গায় এবিভিপি-র প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে রক্তদান শিবির অনুষ্ঠিত হবে। এছাড়াও রয়েছে বৃক্ষরোপন কর্মসূচি সহ অন্যান্য সামাজিক কর্মসূচি।

প্রীতম পাল আরো বলেন, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ গত ৭৩ বছর ধরে ব্যক্তি নির্মাণের মাধ্যমে রাষ্ট্রের পূর্ণ নির্মাণ করে আসছে। আগামী দিনেও ছাত্র-ছাত্রীরা বিদ্যার্থী পরিষদের মাধ্যমে নিজেদের সার্বিক উন্নয়ন ঘটিয়ে রাষ্ট্র নির্মাণে নিজেদের অর্পণ করতে পারবে বলে আশা ব্যক্ত করেছেন তিনি। এছাড়াও ছাত্রছাত্রীদের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি এদিন।

Releated Posts

দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান: বুধবার থেকে শুরু জেলা স্তরের প্রশিক্ষণ পর্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট: নির্ধারিত কর্মসূচি হাতে নিয়ে সাংগঠনিক কার্যক্রমে জোর দিচ্ছে প্রদেশ বিজেপি। দলের উদ্যোগে শুরু…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

মাতাবাড়িতে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ৬৭ ভোটারের বিজেপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ আগস্ট: সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসংযোগ সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার দিনভর ৩২ মাতাবাড়ি বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top