News Flash

  • Home
  • দেশ
  • চেঙ্গলপট্টুতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা ট্রাকের; মৃত ৬, আহত কমপক্ষে ১০ জন
Image

চেঙ্গলপট্টুতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা ট্রাকের; মৃত ৬, আহত কমপক্ষে ১০ জন

চেঙ্গলপট্টু, ৮ জুলাই (হি.স.): তামিলনাড়ুর চেঙ্গলপট্টুতে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লরিতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল যাত্রীবাহী একটি বাস। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের। এছাড়াও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে চেন্নাই-ত্রিচি জাতীয় সড়কের ওপর আচারাপাক্কামের কাছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের অভিঘাত এতটাই জোরালো ছিল যে, বাসটি ভেঙে দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই মহিলা-সহ ৫ জনের। পরে আরও একজন প্রাণ হারান।

চেন্নাই মোফাস্সিল বাস টার্মিনাস থেকে চিদম্বরম অভিমুখে যাচ্ছিল তামিলনাড়ু রাজ্য এক্সপ্রেস পরিবহন নিগমের ওই বাসটি। সকাল ৬টার কিছু পরে দুর্ঘটনাটি ঘটেছে। চালক নিয়ন্ত্রণ হারানোর ফলে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মারে বাসটি। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের। আহত অবস্থায় কমপক্ষে ১১ জনকে চেঙ্গলপট্টুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে আরও একজনের মৃত্যু হয়। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভয়াবহ এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, চেঙ্গলপট্টুতে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় ব্যথিত। আপনজনকে যাঁরা হারিয়েছেন তাঁদের প্রতি আমার সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক এটাই কামনা করছি।

Releated Posts

কেরলে অঙ্গ পাচার চক্র: ৯টি স্থানে ইডির তল্লাশি, বাজেয়াপ্ত নথি, ফ্রিজ করা হল ব্যাঙ্ক অ্যাকাউন্ট

কোচি, ২১ জুন (আইএএনএস): কেরলে বেআইনি অঙ্গ পাচার চক্রের তদন্তে বড়সড় পদক্ষেপ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। রাজ্যের বিভিন্ন…

ByByNews Desk Jun 21, 2026

উত্তরবঙ্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দাঁড়িয়ে থাকা ট্রেলারের পিছনে বাসের ধাক্কা, নিহত ৪, আশঙ্কাজনক ১০

কলকাতা, ২১ জুন (আইএএনএস): উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত চার জনের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত…

ByByNews Desk Jun 21, 2026

গ্রেট নিকোবর প্রকল্পের বিরোধিতার পেছনে ‘বাহ্যিক শক্তির’ মদত রয়েছে: কিরেন রিজিজু

শ্রী বিজয়া পুরম, ২১ জুন (আইএএনএস): কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু অভিযোগ করেছেন, প্রস্তাবিত গ্রেট নিকোবর অবকাঠামো প্রকল্পের বিরোধিতা…

ByByNews Desk Jun 21, 2026

ফল প্রকাশ না হওয়া পর্যন্ত উদ্বেগ কাটবে না, বলছেন নিট পুনঃপরীক্ষার্থীরা

নয়াদিল্লি, ২১ জুন (আইএএনএস): নিট-ইউজি পুনঃপরীক্ষাকে ঘিরে দেশজুড়ে পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা এখনও কাটেনি। বিভিন্ন রাজ্যের পরীক্ষা…

ByByNews Desk Jun 21, 2026
Scroll to Top