News Flash

  • Home
  • প্রধান খবর
  • অসাংবিধানিক ভাবে মুখ্যমন্ত্রিত্বে শিন্দে, উদ্ধবদের আর্জি মেনে সোমবার শুনানি সুপ্রিম কোর্টে
Image

অসাংবিধানিক ভাবে মুখ্যমন্ত্রিত্বে শিন্দে, উদ্ধবদের আর্জি মেনে সোমবার শুনানি সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি, ৮ জুলাই ( হি.স.) : বিধানসভায় আস্থাভোটে স্থগিতাদেশের আবেদন খারিজ করলেও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে মুখ্যমন্ত্রী একনাথ শিন্দের নিয়োগ ঘিরে উদ্ধব ঠাকরে শিবিরের অনিয়মের অভিযোগের শুনানিতে রাজি হল দেশের শীর্ষ আদালত। আগামী সোমবার ১১ জুলাই সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হবে।

উদ্ধব ঘনিষ্ঠ শিবসেনা নেতা সুভাষ দেশাইয়ের আবেদনটি বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি জেকে মাহেশ্বরীর অবকাশকালীন বেঞ্চ শুক্রবার শুনানির জন্য গ্রহণ করেছে। তবে সোমবার কোন বেঞ্চে মামলার শুনানি হবে সে কথা জানায়নি দুই বিচারপতির বেঞ্চ।
সুভাষ দেশাইয়ের আইনজীবী দেবদত্ত কামথ শুক্রবার শীর্ষ আদালতকে জানান, শিন্দে এবং তাঁর সহযোগী কয়েকজন বিধায়কের বিরুদ্ধে দলবিরোধী কার্যকলাপের অভিযোগে বিধায়ক পদ খারিজের দাবির মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। তাঁর অভিযোগ, সেই পরিস্থিতির মধ্যেও অসাংবিধানিক ভাবে রাজ্যপাল মুখ্যমন্ত্রিত্বের শপথবাক্য পাঠ করিয়েছেন শিন্দেকে। আগামী সোমবারই ওই বিদ্রোহী বিধায়কদের পদ খারিজের আবেদনেরও শুনানি হবে সুপ্রিম কোর্টে। বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জে বি পারদিওয়ালার বেঞ্চে এই মামলার শুনানি হবে।

প্রসঙ্গত. দলত্যাগ-বিরোধী আইনে শিন্দেসহ ১৫ জনের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে ওই মামলাটি করেছিলেন মহারাষ্ট্র বিধানসভায় শিবসেনার মুখ্য সচেতক সুনীল প্রভু। সুপ্রিম কোর্ট গত ২৭ জুন বলেছিল, বিক্ষুব্ধ বিধায়কদের পদ খারিজ সংক্রান্ত মামলার শুনানি ১১ জুলাই হবে। তত দিন পর্যন্ত দলত্যাগ-বিরোধী আইনে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না।

Releated Posts

ইউপিআই লেনদেনে গ্রাহকদের কোনও চার্জ নয়, নির্দিষ্ট ক্ষেত্রে ব্যবসায়ীদের উপর সীমিত এমডিআর হতে পারে: কেন্দ্র

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই)-এর মাধ্যমে টাকা পাঠানোর ক্ষেত্রে সাধারণ গ্রাহকদের কোনও চার্জ দিতে হবে…

ByBySandeep Biswas Aug 8, 2026

‘ভোপাল ঘোষণাপত্র’ গ্রহণের মধ্য দিয়ে শেষ ব্রিকস সাংস্কৃতিক সম্মেলন

ভোপাল, ৮ আগস্ট (আইএএনএস): অংশগ্রহণকারী দেশগুলির সংস্কৃতিমন্ত্রীদের উপস্থিতিতে শনিবার ‘ভোপাল ঘোষণাপত্র’ গ্রহণের মধ্য দিয়ে চার দিনব্যাপী ব্রিকস সাংস্কৃতিক…

ByByNews Desk Aug 8, 2026

মহিলা সংরক্ষণ নিয়ে রাহুলকে পাল্টা জবাব রিজিজুর, ২০২৩-এর আইন ও ডিলিমিটেশনের বাধার কথা তুলে ধরলেন

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): সংসদ ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের বিষয়টি নিয়ে লোকসভার বিরোধী…

ByByNews Desk Aug 8, 2026

‘বিকশিত ভারত’-এর যাত্রা গড়বে তরুণরাই, যাঁরা শেখা চালিয়ে যাবেন তাঁরাই সফল হবেন: মোদি

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): ভারতের ‘বিকশিত ভারত’ হয়ে ওঠার যাত্রাপথে দেশের তরুণ প্রজন্মের জীবন ও সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top