News Flash

Image

অমরপুর মহকুমা শাসকের কার্যালয়ে অগ্নিকান্ড

অমরপুর, ৮ জুলাই : অমরপুর মহকুমা শাসক কার্যালয়ে খাদ্য জনসংহরণ ও ভোক্তা বিষয়ক দপ্তরে শুক্রবার সকালে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে কয়েকটি কম্পিউটার এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিন সাফাই কর্মীরা যখন সাফাইয়ের কাজ করতে আসে তখনই অফিসের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখেন। সঙ্গে সঙ্গে তারা বিষয়টি স্থানীয়দের জানান। খবর পাঠানো হয় দমকল বাহিনীকে। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। খাদ্য জনসংভরন ও ভোক্তা বিষয়ক অফিসের দরজার তালা ভেঙ্গে দমকলবাহিনীর কর্মীরা ভিতরে ঢুকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

এদিকে, দমকল বাহিনীর ঘটনাস্থলে পৌঁছার আগেই কয়েকটি কম্পিউটার এবং বেশ কিছু জরুরী কাগজপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। অবশ্য দমকল বাহিনীর তৎপরতার ফলে আগুন বেশিদূর ছড়াতে পারেনি। অগ্নি কাণ্ডের কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি। শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত নাকি এর পেছনে অন্য কোন রহস্য আত্মগোপন করে রয়েছে তা নিয়ে নানা গুঞ্জন চলছে।

পুলিশ এবং দমকল বাহিনীর কর্মীরা ঘটনা তদন্ত অব্যাহত রেখেছে। ইতিপূর্বেও একই অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। পরপর দুবার অগ্নিকাণ্ডের ঘটনার পেছনে অন্য কোন রহস্য আত্মগোপন করে রয়েছে কিনা তা নিয়ে অনেকেই সন্দেহান। অগ্নিকাণ্ডের খবর পেয়ে অফিসের কর্মকর্তারা ও দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং ঘটনা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি উঠেছে।

Releated Posts

আগরতলাকে আরও উন্নত, সবুজ, পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর: আধুনিক আগরতলার সঙ্গে সংযোজিত হলো আরও একটি নতুন পালক। হাওড়া নদীর তীরকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 22, 2026

দশ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন, মনুতে এনডিএ শরিকদের বৈঠকে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটের নির্বাচনী প্রস্তুতি ও সমন্বয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমেছে, আগস্ট পর্যন্ত ১৩৪ জনের মৃত্যু : পরিবহন মন্ত্রী

আগরতলা, ২২ সেপ্টেম্বর: ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ কমছে। আজ আগরতলার স্টেট গেস্ট হাউসে আয়োজিত সড়ক নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

মান্দাই ব্লকে নির্বাচনী কর্মীদের ভোটগ্রহণ, পুরো প্রক্রিয়ায় দায়িত্বে মহিলা কর্মীরা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এডিসির ভিলেজ কমিটি নির্বাচন। তার আগে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026
Scroll to Top